Wednesday, May 20, 2026

টানা ৭০ ঘণ্টা তল্লাশি শেষে ভোররাতে স্বরূপ বিশ্বাসের বাড়ি ছাড়লেন আয়কর আধিকারিকরা

Date:

Share post:

একটানা প্রায় ৭০ ঘণ্টা আয়কর দফতরের তল্লাশি অভিযান। অবশেষে শনিবার ভোররাতে স্বরূপ বিশ্বাসের নিউআলিপুরের বাড়ি ছাড়লেন আয়কর আধিকারিকরা। স্বরূপের দাবি, আয়কর হানায় কিছুই পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের কাছে মূলত আয়ের উৎস নিয়ে জানতে চান আয়কর আধিকারিকরা। অভিযোগ, ভোটের আগে রাজনৈতিক প্রতিহিংসার কারণেই আয়কর হানা। স্বরূপের স্ত্রী কাউন্সিলর জুঁই বিশ্বাসের অভিযোগ, বিজেপি বিরোধী রাজনৈতিক দল করার কারণেই কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তা।

প্রসঙ্গত, গত বুধবার ভোর ৫টা থেকে স্বরূপ বিশ্বাসে নিউ আলিপুরের ফ্ল্যাটে চলছিল আয়কর তল্লাশি। আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ খতিয়ে দেখতেই টানা তল্লাশি চলে বলে জানা যায়। এরপর স্বরূপ বিশ্বাসকে আগামী ১৫ দিনের মধ্যে আয়কর দফতরের কলকাতা অফিসে তলব করা হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।।

Related articles

ঘুষ কেলেঙ্কারিতে গ্রেফতার কর্নেল হিমাংশু বালি

সর্ষের মধ্যেই ভূত! ৫০ লক্ষ টাকার ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে কলকাতার ফোর্ট উইলিয়ামে কর্মরত সেনাবাহিনীর কর্নেল হিমাংশু...

জলপাইগুড়ি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যানের বিশেষ ছাড় প্রত্যাহার রাজ্যের 

জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান পদে টানা তৃতীয়বার থাকার ক্ষেত্রে দেওয়া বিশেষ ছাড় প্রত্যাহার করল রাজ্য সরকার। সমবায়...

হাসপাতালে অমিতাভ! অনুরাগীদের উদ্বেগ বাড়তেই সোশ্যাল মিডিয়ায় আসল সত্যি

বর্ষীয়ান মেগাস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) হাসপাতালে ভর্তি! খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়তে থাকে অনুরাগীদের। বিগ বি-র শারীরিক...

বুধের ভোরে কেঁপে উঠল জাপান!

ফের ভূমিকম্প জাপানে (earthquake in Japan)। বুধবার সকালে কেঁপে ওঠে দক্ষিণ জাপানের কাগোশিমা অঞ্চল। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে...