Wednesday, May 20, 2026

আলিপুরে ব্যবসায়ীর বাড়িতে CBI , সকাল থেকে চলছে তল্লাশি

Date:

Share post:

কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে সাতসকালে আলিপুরের (Alipore ) এক ব্যবসায়ীর বাড়িতে সিবিআই (CBI ) আধিকারিকরা। সূত্রের খবর আলিপুরের রত্নাবলী অ্যাপার্টমেন্টে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। দিল্লির গুরুত্বপূর্ণ একটি মামলার প্রেক্ষিতে এই অভিযান বলে জানা যাচ্ছে। যে ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে তিনি মহুয়া মৈত্রর বাবা (Father of Mahua Moitra)। ক্যাশ ফর কোয়েশ্চেন কাণ্ডে মহুয়ার সাংসদ পদ আগেই খারিজ করা হয়েছে। সেই সম্পর্কিত মামলার জন্য এই তল্লাশি কিনা সেটা এখনও স্পষ্ট নয়।

শনিবার সকাল সাতটা নাগাদ ব্যবসায়িক ডিএল মৈত্রের ( মহুয়া মৈত্রের বাবা) বাড়িতে পৌঁছে যায় কেন্দ্রীয় এজেন্সি। সেন্ট্রাল ফোর্সের ঘেরাটোপে তল্লাশির পাশাপাশি চলছে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। মহুয়া মৈত্র এবং তার বাবা এই মুহূর্তে আলিপুরের বাড়িতে নেই। তবে মহুয়ার মাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা যাচ্ছে।

Related articles

পুরনিয়োগ দুর্নীতির অভিযোগে পুলিশের জালে তৃণমূল কাউন্সিলর দেবরাজ!

মঙ্গলবার রাতে 'আটক' রাজারহাট -গোপালপুরের প্রাক্তন বিধায়ক তথা সংগীত শিল্পী অদিতি মুন্সীর (Aditi Munshi) স্বামী দেবরাজ চক্রবর্তী (Debraj...

আজ উত্তরবঙ্গ যাচ্ছেন শুভেন্দু, সাড়ে এগারোটায় উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক

বাংলায় নতুন সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। সকাল সাড়ে নটার নাগাদ...

চন্দ্রনাথ খুনে ‘অভিযুক্ত’র মুক্তি চেয়ে আবেদন খোদ সিবিআইয়ের! 

শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনে (Chandranath Rath) এবার এক নাটকীয় মোড়। খোদ সিবিআই মূল অভিযুক্ত রাজ সিং-কে...

ই-ফার্মেসির বিরুদ্ধে প্রতিবাদে আজ দেশ জুড়ে বন্ধ ওষুধের দোকান, বাংলায় ধর্মঘট ১২ ঘণ্টার

অনলাইন ওষুধ প্ল্যাটফর্ম ও ই-ফার্মেসিগুলোর বাড়বাড়ন্তের প্রতিবাদে বুধবার বেশ জুড়ে ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া কেমিস্টস...