Tuesday, March 3, 2026

হেফাজতে বসেই অতিশীকে চিঠি! কেজরিওয়ালের নির্দেশ পেয়ে কেঁদেই ফেললেন মন্ত্রী

Date:

Share post:

দেশের ইতিহাসে এই প্রথম! কোনও মুখ্যমন্ত্রী (Chief Minister) গ্রেফতার (Arrest) হওয়ার পরও সরকারি কাজ করলেন। আর লোকসভা নির্বাচনের (Loksabha Election) মুখে যা একেবারে কেন্দ্রের মোদি সরকারের (Modi Govt) বিরুদ্ধে একেবারে মোক্ষম চাল বলা চলে। ভাবছেন দিল্লির মুখ্যমন্ত্রী কী এমন কাজ করলেন যার জন্য এত হইচই! মোদ্দা কথা ইডি হেফাজত থেকে রবিবার সকালেই তাঁর মন্ত্রিসভার সদস্য অতিশী মারলেনাকে (Atishi Marlena) একটি চিঠি পাঠিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল (Aravind Kejriwal)। মুখ্যমন্ত্রীর চিঠি পেয়ে কেঁদে ফেলেন অতিশী। তিনি বলেন, কেজরীওয়ালের নির্দেশ পাওয়া মাত্রই কেঁদেই ফেলেছিলাম।

অতিশী বলেন, ‘‘অরবিন্দ কেজরীওয়াল আমাকে একটি চিঠি এবং নির্দেশনামা পাঠিয়েছেন। সেই চিঠি পড়ে আমি কান্নায় ভেঙে পড়েছিলাম। আমি ভাবতে পারছি না, যিনি কারাগারে বসে কীভাবে দিল্লির বাসিন্দাদের জল এবং নিষ্কাশন ব্যবস্থা নিয়ে চিন্তা করছেন। এরপরই তিনি বলেন, শুধুমাত্র কেজরিওয়ালই এটা করতে পারেন। কারণ, তিনি দিল্লির দু’কোটি মানুষের পরিবারের সদস্য হিসাবে নিজেকে মনে করেন। এরপরই বিজেপিকে আক্রমণ করে অতিশী বলেন, আমি বিজেপিকে বলতে চাই, আপনারা কেজরিওয়ালকে গ্রেফতার করতে পারেন, কিন্তু দিল্লির জনগণের প্রতি তাঁর ভালবাসা এবং কর্তব্যবোধকে আটকে রাখতে পারবেন না।” আর কেজরির মন্ত্রীসভার এই গুরুত্বপূর্ণ মন্ত্রীর এমন মন্তব্যের পর কিছুটা হলেও শোরগোল পড়ে গিয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, লোকসভা ভোটের মুখে অতিশীর এই বাণী বিজেপির মাথাব্যাথার কারণ হতেই পারে। এদিন দিল্লিবাসীর জন্য আপ প্রধানের এই নির্দেশে মানুষের ভালোবাসা পেতে ট্রাম্পকার্ড খেললেন আপ মন্ত্রী। ভোটের মুখে তা নরেন্দ্র মোদির জন্য সুখকর নয়।

মূলত, দিল্লির জল দফতরের দায়িত্বে আছেন অতিশী। রাজধানীর কয়েকটি এলাকায় জল সরবরাহ নিয়ে একটি সমস্যা ছিল বেশ কয়েক দিন ধরেই। সেই সমস্যা মেটাতেই উদ্যোগী হওয়ার জন্য অতিশীকে নির্দেশ দিয়েছেন কেজরি। অতিশী আরও জানিয়েছেন, তিনি জানতে পেরেছেন দিল্লির কিছু এলাকার বাসিন্দারা জল সরবরাহ এবং নর্দমাজনিত সমস্যার সম্মুখীন হচ্ছেন। তিনি সেই নিয়ে চিন্তিত। তার পর আমাকে নির্দেশ দিয়েছেন যেন আমি সমস্যা সমাধানের চেষ্টা করি। প্রয়োজনে লেফটেন্যান্ট গভর্নরকে বিষয়টি জানানোর নির্দেশও দেন অরবিন্দ কেজরিওয়াল।

 

spot_img

Related articles

উদ্বেগ-আতঙ্ককে সঙ্গী করে ঘরে ফিরলেন, নিজের অভিজ্ঞতার কথা লিখলেন সিন্ধু

উদ্বেগ আতঙ্ক কাটিয়ে দুবাই থেকে দেশে ফিরলেন পিভি সিন্ধু (PV Sindhu )। পশ্চিম এশিয়ায় যুদ্ধের জন্য  দুবাইতে আটকে...

দর্শকশূন্য যুবভারতীতে ম্যাচ খেলার নির্দেশ, ফেডারেশনের শাস্তির বিরুদ্ধে প্রতিবাদ মোহনবাগানের

আইএসএলের (ISL)শুরুতেই কড়া শাস্তির মুখে পড়ল মোহনবাগান( Mohun Bagan)।  চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ম্যাচ চলাকালীন দর্শকদের অসদাচরণের( spectator misconduct)...

দোলের আগের রাতে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত দুই পুলিশকর্মী 

দোলের আগের রাতেই ভয়াবহ দুর্ঘটনা (road accident)। লরির সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ পুলিশ কর্মীর। দুর্ঘটনায়...

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ গেলেই হামলার হুঁশিয়ারি ইরানের!

ইজরায়েল-আমেরিকার বিরুদ্ধে প্রত্যাঘাত শুরু করেছে ইরান। যুদ্ধের আবহে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী (Strait of Hormuz) আগেই...