Saturday, June 13, 2026

সন্দেশখালিতে সিবিআই! রবিবাসরীয় সকালে শাহজাহানের বাড়িতে ‘সারপ্রাইজ ভিজিট’ কেন্দ্রীয় এজেন্সির

Date:

Share post:

শান্ত সন্দেশখালিতে (Sandeshkhali) বিক্ষোভের আঁচ জিইয়ে রাখতে দফায় দফায় বিজেপি (BJP) নেতৃত্বের নিত্য যাতায়াত লেগেই আছে। এই অবস্থায় রবিবাসরীয় সকালে শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) বাড়িতে হঠাৎ হাজির সিবিআই-এর (CBI )টিম। শিবু, উত্তম এবং শাহজাহান তিনজনেই গ্রেফতার হয়েছেন। তবুও ছলে বলে কৌশলে সন্দেশখালি ইস্যুকে টিকিয়ে রেখে নির্বাচনের ‘হাতিয়ার’ হিসেবে ব্যবহার করতে চাইছে বিজেপি। সাতসকালে কেন্দ্রীয় এজেন্সির হানা ঘিরে সেই সম্ভাবনাই গাঢ় হচ্ছে। আজ এক দোকানদারকে আটক করা হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।

এই নিয়ে শাহজাহানের বাড়িতে তৃতীয়বার হাজির হলো কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থা। সূত্রের খবর আজ সিবিআই-এর স্ক্যানারে ছিল অভিযুক্ত শাহজাহানের বাড়ির উঠোন। যেখানে ইডির উপর হামলা হয়েছিল বলে অভিযোগ সেই ঘটনাস্থলে চিরুনি তল্লাশি চালালেন গোয়েন্দারা। এর আগে 3D স্ক্যান করে জরিপ করা হয়েছিল বাড়ি ও সংলগ্ন গোটা এলাকা। মার্কেটের ভিতর কী ভাবে হামলা চলেছিল, সেই দিন উপস্থিত কেন্দ্রীয় বাহিনীর দুই জওয়ানকে নিয়ে খতিয়ে দেখেন সিবিআইয়ের আধিকারিকরা। পাশাপাশি সরবেড়িয়ার বিভিন্ন জায়গার দোকান ও বাড়িতে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চলে। জানা যাচ্ছে, ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় দুই অভিযুক্তকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় এজেন্সি। শেষ প্রাপ্ত খবর অনুযায়ী সইফুদ্দিন মোল্লা নামে এক দোকানদারকে আটক করে নিজাম প্যালেসে (Nizam Palace) নিয়ে আসা হচ্ছে বলে খবর।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...