Friday, June 26, 2026

দক্ষিণ দিনাজপুরের বাসুরিয়াতে বিস্ফোরণে আহত তিন শিশু

Date:

Share post:

এবার বিস্ফোরণে  দক্ষিণ দিনাজপুরের বাসুরিয়াতে আহত তিন শিশু।  বিস্ফোরণের প্রকৃত কারণ জানা যায়নি। তদন্তে পুলিশ। জানা গিয়েছে , রবিবার রাতে বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের গোটাহার এলাকায়  সৌমজিৎ দত্ত, দেবজিৎ দত্ত, পাপাই দত্ত খেলা করছিল। সেই সময় ব্যাটারি জাতীয় কোনও কিছুতে বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে ধোঁয়াও দেখা গিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

তারাই আহত ৩ জনকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। আহত শিশুদের মধ্যে একজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায়  মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বাকি দুজন  গঙ্গারামপুর হাসপাতালে চিকিৎসাধীন।

 

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...