Saturday, May 16, 2026

গডসে-গান্ধী মন্তব্যে কড়া কংগ্রেস, অভিজিতের প্রার্থীপদ বাতিলের দাবি

Date:

Share post:

বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে জাতির জনক নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) মন্তব্যে বিজেপির তমলুক কেন্দ্রের প্রার্থীর প্রার্থীপদ বাতিলের দাবি কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশের (Jairam Ramesh)। রাজনীতিতে যোগ দেওয়ার পরই একাধিক বিতর্কিত মন্তব্য খোলাখুলিভাবে প্রকাশ করতে থাকেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে জাতির জনকের (Father of the Nation) হত্যাকারী নাথুরাম গডসের প্রসঙ্গে তাঁর করা মন্তব্যে এবার প্রতিবাদ কংগ্রেসের।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিজিৎ উল্লেখ করেন নাথুরাম গডসে (Nathuram Godse) ও মহাত্মা গান্ধীর মধ্যে কাউকেই বেছে নিতে পারছেন না। এমনকি কেন গডসে গান্ধীকে হত্যা করেছিলেন তার কারণ খতিয়ে দেখার প্রশ্ন তোলেন তিনি। একজন ইস্তফা দেওয়া বিচারপতির একজন হত্যাকারীকে নিয়ে করা মন্তব্যে রাজনৈতিক মহলে প্রবল প্রতিক্রিয়া তৈরি হয়।

প্রতিবাদে কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ সোশ্যাল মিডিয়ায় লেখেন, “বেদনাদায়কের থেকেও খারাপ যে কলকাতা হাইকোর্টের একজন বিচারপতি যিনি পদ থেকে ইস্তফা দিলেন লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হবেন বলে, তিনি স্বয়ং প্রধানমন্ত্রীর আশীর্বাদধন্য, এখন তিনিই বলছেন তিনি গডসে ও গান্ধীর মধ্যে কাউকে বেছে নিতে পারেন না। এটা মেনে নেওয়া যায় না এবং গান্ধীজীর পরম্পরাকে অপমান করার কোনও পন্থা বাকী না রাখা ব্যক্তিদের এখনই ওনার প্রার্থীপদ বাতিল করা উচিত। জাতির জনককে রক্ষা করতে কী পথ নেবেন অনুদান(দ্বিপথগামী)র জনক?”

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...