Friday, June 26, 2026

সিবিএসসিতে আগামী শিক্ষাবর্ষ থেকেই দশম-দ্বাদশে নয়া সিলেবাস চালু 

Date:

Share post:

আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৪-’২৫ সালের জন্য নয়া সিলেবাস প্রকাশ করল সিবিএসসি। দশম এবং দ্বাদশ শ্রেণির সিলেবাস প্রকাশ করা হল। আগামী পয়লা এপ্রিল থেকে সিলেবাস কার্যকর করা হবে। এই নয়া সিলেবাসেই ২০২৫ সালের বোর্ড পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সিবিএসসি-র ওয়েবসাইটে কারিকুলাম বিভাগে পাওয়া যাবে নতুন শিক্ষাবর্ষের আপডেটেড সিলেবাস।

সিবিএসসি কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, দশম শ্রেণির জন্য পাঁচটি বাধ্যতামূলক বিষয় এবং দুটি ঐচ্ছিক বিষয় রাখা হয়েছে। অন্যদিকে, দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে হিউম্যানিটি, অঙ্ক, বিজ্ঞান, কারিগরি বিদ্যা, সাধারণ বিজ্ঞান ও স্বাস্থ্য, শারীরবিদ্যা-সহ সাতটি মেজর লার্নিং এরিয়া থাকবে।

তবে শুধু দশম ও দ্বাদশ নয় তৃতীয় এবং ষষ্ঠ শ্রেণির ক্ষেত্রেও সিলেবাসে বদল আনা হয়েছে। এই দুই ক্লাসের টেক্সট বুকে বদল করা হয়েছে। এবার থেকে নয়া পাঠ্যবই প্রকাশিত হতে চলেছে।

ইতিমধ্যেই বোর্ডের অধীনস্থ স্কুলগুলিকে নোটিশ দিয়ে জানানো হয়েছে তারা যেন নয়া সিলেবাস শিক্ষক এবং পড়ুয়াদের কাছে যথাসময়ে পাঠিয়ে দেন। ক্লাস নাইন থেকে টুয়েলভ পর্যন্ত সিবিএসসি বোর্ডের সমস্ত সিলেবাস পাওয়া যাবে সেকেন্ডারি ও সিনিয়র সেকেন্ডারি স্কুল কারিকুলাম লিঙ্কে। প্রসঙ্গত, নোটিসে এ-ও জানানো হয়েছে দশম ও দ্বাদশ ছাড়া আর কোনও শ্রেণির সিলেবাস আপাতত পরিবর্তন করা হবে না।

 

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...