Friday, May 15, 2026

একদিন পিছোল মোহনবাগান বনাম মুম্বইয়ের ম্যাচ

Date:

Share post:

একদিন পিছোলো মোহনবাগান সুপার জায়েন্টের ম্যাচ। আইএসএলের লিগ-শিল্ড নির্ধারণ ম্যাচের সূচিতে হঠাৎ পরিবর্তন। ১৪ এপ্রিল পয়লা বৈশাখের দিন যুবভারতী ক্রীড়াঙ্গনে ছিল মোহনবাগান ও মুম্বই সিটি এফসি-র মধ্যে আইএসএলে লিগ-শিল্ড নির্ধারণের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। মুম্বইয়ের বিরুদ্ধে দিমিত্রি পেত্রাতোসদের ম্যাচ একদিন পিছিয়ে হবে ১৫ এপ্রিল। যুবভারতীতে সন্ধ্যা ৭.৩০টা থেকে।

১৪ এপ্রিল আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টসের মধ্যে দুপুর সাড়ে তিনটে থেকে ম্যাচও রয়েছে ইডেন গার্ডেন্সে। একই দিনে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে যুবভারতীতে ম্যাচ হলে পুলিশের আপত্তি থাকতে পারত। তবে জানা গিয়েছে, আইপিএলের সূচি প্রকাশের আগেই মোহনবাগান ১৪ এপ্রিলের মুম্বই ম্যাচ একদিন পিছিয়ে দেওয়ার জন্য এফএসডিএলের কাছে আবেদন জানায়। কারণ, পয়লা বৈশাখের সন্ধ্যায় পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা পাওয়ার আশঙ্কায় ছিল মোহনবাগান ম্যানেজমেন্ট। ছুটির দিনে পরিবহণের সমস্যা থাকে। অসুবিধা হতে পারত দর্শকদের। তাই মোহনবাগানের অনুরোধ মেনেই ম্যাচ একদিন পিছিয়ে দিয়েছে এফএসডিএল। ইডেনে কেকেআর-লখনউ ম্যাচের কারণে নয়। তার উপর আইপিএলে লখনউ সুপার জায়ান্টস সঞ্জীব গোয়েঙ্কার দল। যিনি মোহনবাগান সুপার জায়ান্টসেরও কর্ণধার। ১৪ এপ্রিল একই দিনে মোহনবাগান ম্যাচ থাকলে তাঁর ক্ষেত্রেও সমস্যা হত।

আরও পড়ুন- হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগে ফুরফুরে মেজাজে মুম্বই, খেলেন হায়দরাবাদি বিরিয়ানি

Related articles

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...

গ্রেফতার শান্তনুকে সাসপেন্ড পুলিশ ক্লাবের, কড়া অবস্থান সিএবির

গ্রেফতার হওয়া পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে(Santanu Sinha Biswas) নিয়ে সিএবিতে চিঠি পাঠাল কলকাতা পুলিশ ক্লাব । তাঁর...