Thursday, June 25, 2026

হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগে ফুরফুরে মেজাজে মুম্বই, খেলেন হায়দরাবাদি বিরিয়ানি

Date:

Share post:

আগামিকাল আইপিএল-এর পরবর্তী ম্যাচে খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম ম্যাচে গুজরাত টাইটান্সের কাছে হারের মুখ দেখে হার্দিক পান্ডিয়ার দল। দ্বিতীয় ম্যাচে ফোকাসড মুম্বই। তবে তার আগে ফুরফুরে মেজাজে পাওয়া গেল রোহিত শর্মা, ঈশান কিষাণদের। নিজামের শহরে পৌঁছেই নৈশভোজে মাতল মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটাররা। যেই ছবি পোস্ট করেছে মুম্বই।

যেই ছবি পোস্ট করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, ছোটখাটো খাদ্য উৎসবে মেতেছেন মুম্বই ক্রিকেটাররা। খাওয়ার তালিকায় ছিল হায়দরাবাদের বিশেষ বিরিয়ানি। মুরগি এবং খাসির মাংসের একাধিক ছিলো পদ। ছিল রায়তা। ছিল ফিরনি-সহ কয়েক রকম মিষ্টিও। এবং আরও কিছু পদ। দলের হোটেলেই নৈশভোঝের এমন আয়োজনে উচ্ছ্বসিত রোহিতেরা। বিদেশি ক্রিকেটারেরাও উপভোগ করেছেন হায়দরাবাদের বিভিন্ন পদ। জমিয়ে খাওয়া-দাওয়া করেছেন ক্রিকেটার থেকে দলের সাপোর্ট স্টাফেরা।

 

View this post on Instagram

 

A post shared by Mumbai Indians (@mumbaiindians)

এদিকে সমস্যা শেষ হচ্ছে না হার্দিক পান্ডিয়ার। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসাবে প্রথম ম্যাচে হারতে হয়েছে হার্দিককে। কিন্তু মাঠের বাইরে তাঁর ব্যবহারের জন্য বার বার বিতর্কের মুখে পড়তে হচ্ছে হার্দিককে। এবার রোহিত শর্মা ও যশপ্রীত বুমরাহর সঙ্গে তাঁর ব্যবহারের জন্য সমালোচনা হচ্ছে মুম্বই অধিনায়কের। যেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন- ব্যর্থ সুনীলের গোল, বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে এগিয়ে থেকেও আফগানিস্তানের কাছে ২-১ গোলে হার ভারতের

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...