Sunday, June 21, 2026

নজরে লোকসভা নির্বাচন: আজ থেকে নিজের কেন্দ্রে প্রচার শুরু অভিষেকের!

Date:

Share post:

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে (Diamond Harbour Constituency) প্রার্থী দিতে হিমশিম খাচ্ছে বিরোধীরা। রাম-বাম কেউই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে দাঁড় করানোর মতো মুখ খুঁজে পাচ্ছে না। তাতে অবশ্য আত্মতুষ্টিতে ভুগতে রাজি নয় তৃণমূল (TMC)। আগামী ১ জুন অভিষেকের লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ। ইতিমধ্যেই রাজ্য জুড়ে বিভিন্ন প্রার্থীদের সমর্থনে প্রচার সেরেছেন ঘাসফুলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তবে এবার নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারে প্রচার শুরু করছেন অভিষেক (Abhishek Banerjee)। আজই তাঁর লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা ৭ বিধানসভা কেন্দ্রের নেতৃত্বের সঙ্গে ভোট প্রস্তুতি (Election Meeting) বৈঠক করবেন তিনি।

লোকসভা ভোটের দিন ঘোষণার আগে থেকেই বঙ্গ রাজনীতিতে ডায়মন্ড হারবার কেন্দ্র আলোচনার শীর্ষে উঠে এসেছিল। তৃণমূল (TMC) বিরোধী সব রাজনৈতিক নেতৃত্বই সেখানে লড়তে চেয়ে হুংকার দিয়েছিলেন। কিন্তু শাসকদলের প্রার্থী তালিকা ঘোষণার ১৬ দিন পরেও কোন দলই ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী ঠিক করে উঠতে পারেনি। বিজেপি এখনও এই কেন্দ্রে প্রার্থীই ঘোষণা করেনি। আর কংগ্রেস–সিপিএম–আইএসএফ হুঙ্কার ছাড়লেও সাহস দেখায়নি। রাজনৈতিক মহলের মতে, ডায়মন্ড হারবারকে মডেল করে তুলেছেন সাংসদ অভিষেক। যে পরিমাণ কাজ তিনি করেছেন তাতে খড়কুঠোর মতো উড়ে যাবেন যে কেউ। সুতরাং মুখে বললেও হার নিশ্চিত জেনে ময়দানে নামতে চাইছে না কেউ।আজ থেকে ডায়মন্ড হারবারে নির্বাচনী প্রস্তুতি শুরু করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৭, ২৮ এবং ২৯ মার্চ আমতলার সাত বিধানসভার নেতৃত্বের সঙ্গে পৃথক পৃথকভাবে বৈঠক করবেন তৃণমূল সাংসদ। ভোটের রূপরেখা ওই বৈঠকে তৈরি হবে। ২ এপ্রিল কোচবিহার যাবেন অভিষেক। সেখান থেকে ৩ এপ্রিল বীরভূমে যাওয়ার কথা। সুতরাং ঠাসা কর্মসূচি নিয়েই গোটা এপ্রিল মাস বাংলার নানা প্রান্ত চষে বেড়াবেন অভিষেক। সারা বাংলা অপেক্ষা করছে তাঁর বক্তব্য শোনার জন্য।

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...