Saturday, June 20, 2026

কেন মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ? দিলীপকে শোকজ চিঠি বিজেপির!

Date:

Share post:

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করায় এবার দিলীপ ঘোষকে (Dilip Ghosh) ভর্ৎসনা করল বিজেপির শীর্ষ নেতৃত্ব, ধরানো হলো শোকজ লেটার। ইতিমধ্যেই বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ করে নির্বাচন কমিশনের (EC ) দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। পদ্ম নেতার মন্তব্যে নেট দুনিয়ায় নিন্দার ঝড়। এই অবস্থায় দিলীপ ঘোষের পাশ থেকে সরে গেল বিজেপি! সূত্রের খবর কেন মুখ্যমন্ত্রীকে নিয়ে খারাপ মন্তব্য করেছেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী, তার জবাবদিহি চাইছে দল (BJP)। পাশাপাশি দিলীপ ঘোষের আচরণ অশোভনীয় এবং অসংসদীয় বলেও শোকজ লেটারে উল্লেখ করা হয়েছে।

লোকসভার নির্বাচনের প্রচারে নেমে দুর্গাপুরের রাজীব গান্ধী স্মারক ময়দানের চা-পে চর্চার মাধ্যমে জনসংযোগ করেন দিলীপ। সাংবাদিকের মুখোমুখি হয়ে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে গিয়ে বলেন ‘ উনি গোয়ায় বলেন গোয়ার মেয়ে, ত্রিপুরায় বলেন ত্রিপুরার মেয়ে, আগে বাপ ঠিক করুন! যার তার মেয়ে হওয়া ঠিক নয়’। এরপরে দিলীপকে পাল্টা ধুয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। রাজ্যে নির্বাচনী আচরণবিধি চালু হয়ে গেছে এই অবস্থায় দিলীপ ঘোষের মন্তব্য ঘিরে সরব রাজ্যের শাসক দল। আজ সকাল ১১টায় তৃণমূলের দশ মহিলা সদস্যের দল কমিশনে যাচ্ছেন। নির্বাচন কমিশন সূত্রে খবর আদর্শ আচরন বিধি লঙ্ঘন করায় গেরুয়া নেতার বিরুদ্ধে জেলাশাসকের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে। রিপোর্ট হাতে পেলে পরবর্তী পদক্ষেপ করবে কমিশন।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...