Saturday, May 16, 2026

হায়দরাবাদের বিরুদ্ধে ব্যর্থ মুম্বইয়ের বোলিং , ম্যাচ হেরে কী বললেন হার্দিক পান্ডিয়া ?

Date:

Share post:

গতকাল আইপিএল-এর ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৩১ রানে হারে মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচে রেকর্ড রান করে হায়দরাবাদ। টুর্নামেন্টে সবথেকে বেশি রান করার রেকর্ড গড়ে হায়দরাবাদ। ট্রাভিস হেড, ক্লাসেন, অভিষেক শর্মাদের সামনে দাঁড়াতেই পারেননি যশপ্রীত বুমরাহ, কটজেরা। এমনি বল হাতে দাঁড়াতে পারেননি হার্দিক পান্ডিয়া নিজেও। তাইতো ম্যাচ শেষে ম্যাচ হেরে বোলারদের পাশে দাঁড়ালেন মুম্বই অধিনাক। মুম্বই অধিনায়কের মতে, তাঁর দলের বোলারেরা যথাসাধ্য চেষ্টা করেছেন।

এই নিয়ে ম্যাচ শেষে হার্দিক বলেন,” খুবই ভাল ছিল উইকেট। হায়দরাবাদ খুব ভাল ব্যাট করেছে। বোলারদের পক্ষে মোটেই কাজটা সহজ ছিল না। ২৭৭ রান হলে যত ভাল বা খারাপই বল করুন না কেন, আসল প্রশংসা প্রাপ্য ব্যাটিং দলের। বোলিং বিভাগ অনেক চেষ্টা করেছে। কিন্তু উইকেট পেতে সমস্যা হয়েছে। আমরা অন্য কিছু করার চেষ্টা করতে পারতাম। তবে তরুণ বোলিং বিভাগ যেভাবে বল করেছে তাতে আমি খুশি।“

অভিষেক ম্যাচেই বল হাতে ৬৬ রান দিয়েছেন মাফাকা। অভিষেক ম্যাচেই ৬৬ রান দিয়ে নজির গড়েছেন। তরুণ বোলারের পাশে দাঁড়িয়েছেন হার্দিক। বলেছেন, “দুর্দান্ত বোলার। প্রথম ম্যাচ খেলতে নেমে এত দর্শক দেখলে ঘাবড়ে যাওয়া অস্বাভাবিক নয়। কিন্তু ও বুক চিতিয়ে বল করেছে। রান হজম করেছে ঠিকই। তবে মানসিক ভাবে ঠিক ছিল। নিজের দক্ষতার উপর জোর দিয়ে বল করেছে। এটাই আমাদের সবার ভাল লেগেছে। ওর দক্ষতা রয়েছে। শুধু আরও ম্যাচ খেলাতে হবে।”

ম্যাচে প্রথম খেলতে নেমে ২৭৭ করে হায়দরাবাদ। জবাবে ব্যাট করতে নেমে ২৪৬ রানে গুটিয়ে যায় মুম্বইয়ের ইনিংস।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...