Sunday, June 14, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ভারত-পাকিস্তান  শেষ দ্বিপাক্ষিক সিরিজের পর কেটে গিয়েছে ১২ বছর । কূটনৈতিক কারণেই বন্ধ রয়েছে সেই সিরিজ়‌। এ বার আসরে নামল অস্ট্রেলিয়া। তারা চাইছে সেই দেশে ভারত-পাকিস্তান সিরিজ আয়োজন করতে। আগামী দিনে দু’দেশের কাছে প্রস্তাবও দেওয়া হতে পারে বলে ভাবনা রয়েছে।

২) ২৭৭ রান করেও স্বস্তির জয় পেল না সানরাইজার্স হায়দরাবাদ। বড় রানের লক্ষ্য তাড়া করে মুম্বই ইন্ডিয়ান্স তুলল ২৪৬ রান। হারল ৩১ রানে। হায়দরাবাদের মাঠে ৩৫ হাজার দর্শক দেখলেন একটা টি-২০ ম্যাচে উঠল ৫২৩ রান।

৩) আইপিএলে রেকর্ড গড়ল সানরাইজার্স হায়দরাবাদ। প্রতিযোগিতার ইতিহাসে সবথেকে বেশি রান করার রেকর্ড করে তারা। বুধবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে তারা ২০ ওভারে ৩ উইকেটে ২৭৭ রান করে। এত রান আইপিএলে কোনও দল এর আগে করতে পারেনি।

৪) চলতি মরশুমে অন্য ভূমিকায় দেখা যাচ্ছে মহেন্দ্র সিং ধোনিকে। এ বারের প্রতিযোগিতার আগে চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব ছেড়েছেন তিনি। কিন্তু এখনও যে তিনিই চেন্নাইয়ের সব, তা প্রতি পদে বুঝিয়ে দিচ্ছেন রুতুরাজ গায়কোয়াড়, শিবম দুবেরা। গুজরাত টাইটান্সকে হারিয়ে দু’জনেই ধোনির নাম নিয়েছেন।

৫) কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে পছন্দ করেন না বিদেশি ক্রিকেটারেরা। আইপিএলের মাঝে এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন ক্রিকেটার নামিবিয়ার অলরাউন্ডার ডেভিড ওয়াইসি। অপছন্দের কারণ তাঁর কড়া শৃঙ্খলা।

আরও পড়ুন- আইপিএল খেলতে গিয়ে স্ট্রাইক রেট পড়ে গিয়েছিল, বিস্ফোরক শেহওয়াগ

 

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...