Wednesday, June 24, 2026

CPIM-এর প্রতীক লোকসভা ভোটের পরে অক্টোপাস বা প্যাঙ্গোলিন! বলছেন কে?

Date:

Share post:

২০২৪ সালের লোকসভা নির্বাচন CPIM-এর কাছে কার্যত Do-or-die সিচুয়েশন। কারণ এই নির্বাচনে ভালো ফল করতে না পারলে সাধের ‘কাস্তে-হাতুড়ি-তারা’ প্রতীক হারাতে হবে তাদের। এ কথা বাইরের কেউ নয়, বলছেন CPIM কেন্দ্রীয় কমিটি সদস্য তথা কেরালের প্রাক্তন মন্ত্রী এ কে বালান। আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, এরপর হয়তো অক্টোপাস বা প্যাঙ্গোলিনের (Octopus-Pangolin) মতো প্রতীকে ভোট লড়তে হবে দলকে।

কোঝিকোড়ে কেরালা স্টেট ফাইন্যান্সিয়াল এন্টারপ্রাইজ অফিসার্স ইউনিয়নের এক কর্মশালার উদ্বোধনে গিয়ে বালান বলেন, এবারে নির্বাচন দলের প্রতীক রক্ষার লড়াই। না হলে অদূর ভবিষ্যতে দলকে অক্টোপাস বা প্যাঙ্গোলিনের মতো প্রতীকে নির্বাচনে লড়তে হবে। কারণ, আসন্ন লোকসভা নির্বাচনে CPIM যদি একটি নির্দিষ্ট শতাংশ ভোট এবং আসন জিততে না পারে তবে তারা জাতীয় দলের মর্যাদা হারাবে। এমনকী, নির্বাচনী প্রতীক হারাতে পারে। জাতীয় দলের মর্যাদা হারালে, সিপিএমের প্রতীকটা ব্যবহারও করা যাবে না। নির্বাচন কমিশনের দয়া করে যে প্রতীক বরাদ্দ করবে, তা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে সেটা অক্টোপাস বা প্যাঙ্গোলিন (Octopus-Pangolin) যাইহোক।

কিন্তু এই আশঙ্কার কথা কেন বলছেন বালান? কী আছে নির্বাচন কমিশনের আইনে? জাতীয় দলের মর্যাদা পাওয়ার জন্য কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হয়।

• লোকসভা ভোটে চার বা তার বেশি রাজ্যের প্রতিটিতে মোট বৈধ ভোটের অন্তত ৬ শতাংশ ভোট পেতে হবে। অথবা, চার বা তার বেশি রাজ্যের বিধানসভা ভোটে ৬ শতাংশ ভোট পেতে হবে।
• লোকসভা নির্বাচনে মোট আসনের কমপক্ষে ২ শতাংশ আসন জিততে হবে। আর এই ২ শতাংশ আসন জিততে হবে অন্তত তিনটি রাজ্য থেকে।
• দলটিকে অন্তত চারটি রাজ্যে ‘রাজ্য দল’ হিসেবে স্বীকৃতি পেতে হবে।

বর্তমানে লোকসভায় CPIM-এর সদস্য সংখ্যা তিন। ২০০৪ সালে CPIM ৪৩টি লোকসভা আসনে জিতেছিল। ২০০৯ সালে আসন সংখ্যা নামে ১৬-য়। ২০১৪-র লোকসভা নির্বাচনে CPIM ৯টি আসন জিতেছিল। ২০১৯ সালে আসন সংখ্যা নেমে এসেছে তিনে।

ভারতের একমাত্র কেরালায় ক্ষমতায় আছে CPIM। ২০২১-এ কেরালা বিধানসভা নির্বাচনে ১৪০টি বিধানসভা আসনের মধ্যে ৬২টি আসনে জিতেছিল তারা। ওই একই বছর বাংলার বিধানসভা নির্বাচনে CPIM শূন্য। ত্রিপুরাতেও এখন ক্ষমতায় নেই বামেরা। এই পরিস্থিতিতে এখন লোকসভা নির্বাচনে পায়ের তলার মাটি কিছুটা শক্ত না করতে পারলে সাধের কাস্তে হাতুড়ি তারা প্রতীক হারাতে হবে CPIM-কে।




Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...