Sunday, May 17, 2026

রবিবার আইএসএল-এর ম্যাচে বাগানের সামনে চেন্নাইয়ান

Date:

Share post:

আন্তর্জাতিক ফ্রেন্ডলির বিরতি কাটিয়ে শনিবার থেকে শেষ পর্বের আইএসএলের খেলা শুরু হচ্ছে। আর রবিবার যুবভারতীতে ঘরের মাঠে লিগ-শিল্ড জয়ের লক্ষ্যে নতুন লড়াইয়ে নামছে দু’নম্বরে থাকা মোহনবাগান । রবিবার বাগানের সামনে চেন্নাইয়ান এফসি।

জাতীয় দলের সঙ্গে যোগ দিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় সাহাল আব্দুল সামাদকে নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল। তবে চোট গুরুতর না হলেও রবিবার চেন্নাইয়ানের বিরুদ্ধে সাহালের খেলার কোনও সম্ভাবনা নেই। স্বস্তির খবর, দলের সঙ্গে রিহ্যাব শুরু করেছেন সাহাল। ভারতীয় তারকা ফুটবলার বৃহস্পতিবার মাঠে নেমে দৌড়েছেন। তবে দলের সঙ্গে বল পায়ে অনুশীলন শুরু করেননি। টিম ম্যানেজমেন্টের আশা, পাঞ্জাব ম্যাচেই খেলতে পারবেন সাহাল। এদিন প্র্যাকটিসে দীর্ঘক্ষণ জেসন কামিন্স, আর্মান্দো সাদিকুদের দিয়ে গোল করার মহড়া চলে। রক্ষণ মেরামতির কাজেও ব্যস্ত রয়েছেন কোচ আন্তোনিও লোপেজ হাবাস। ইস্টবেঙ্গলের পরের ম্যাচ বুধবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। অসুস্থতার কারণে অনুশীলন করতে পারছেন না নন্দকুমার।

আরও পড়ুন- কবে ফিরবেন সূর্য কুমার যাদব ? মুখ খুললেন বোর্ড কর্তা

Related articles

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...

বুলডোজার দিয়ে হাওড়ায় ভাঙা হল দেড়শোর বেশি দোকান!

ফের রাজ্যে বুলডোজার অ্যাকশন! এবার হাওড়া স্টেশনে (Howrah Station) রাতে চলল বুলডোজার। নোটিশ আগে দেওয়া হয়েছিল কিন্তু এবার...

রাজধানী এক্সপ্রেসে আগুন! ভস্মীভূত ২টি কোচ

রবিবার সকালে তিরুবনন্তপুরম থেকে হজরত নিজামুদ্দিনগামী রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড (Rajdhani Express fire incident)। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ...