Saturday, May 16, 2026

লোকসভা ভোটের মুখে অস্বস্তিতে বিজেপি! RSS নেতার বাড়ি থেকে উদ্ধার ৭৭০ কেজি বি.স্ফো.রক

Date:

Share post:

লোকসভা ভোটের মুখে নতুন করে অশান্ত হয়ে উঠল কেরল। এবার আরএসএস নেতা এবং তাঁর আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক। সূত্রের খবর দুই জায়গায় তল্লাশি চালিয়ে কমপক্ষে ৭৭০ কেজি বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। সূত্রের খবর, কেরল পুলিশ কান্নুর জেলার পয়ইলুরে ওই দুই আরএসএস নেতা ও তাঁর আত্মীয়ের বাড়িতে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ। পুলিশ সূত্রে খবর, স্থানীয় আরএসএস নেতা ভাদাকাইল প্রমোদ এবং তার আত্মীয় ভাদাকাইল শান্তর বাড়ি থেকে বিস্ফোরকগুলি উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে ওই আরএসএস নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান আরএসএস নেতাই এই কাণ্ডের মূল চক্রী। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে কোলাভাল্লুর পুলিশ । সূত্রের খবর, পুলিশ ইন্সপেক্টর সুমিত কুমার এবং সাব-ইন্সপেক্টর সোবিনের নেতৃত্বে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান শুরু অভিযানটি শুরু করে। ইতিমধ্যে আরএসএস নেতা ও তাঁর আত্মীয়ের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশি তদন্তে উঠে এসেছে মূলত বেআইনি বিতরণের উদ্দেশেই এত বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত করা হয়েছিল। ইতিমধ্যে ওই এলাকায় পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। পাশাপাশি বসানো হয়েছে পুলিশ পিকেটও। তবে লোকসভা ভোটের মুখে এত বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন- স্বেচ্ছাচারিতা করতে গিয়ে মুখ থুবড়ে পড়ছেন রাজ্যপাল, কটাক্ষ ব্রাত্যর

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...