Saturday, March 14, 2026

আন্দামান থেকে বিমানে চেপেছিলেন! কলকাতা বিমানবন্দরে পৌঁছতেই মর্মান্তিক পরিণতি প্রৌঢ়ার

Date:

Share post:

শনিবারই আন্দামান (Andaman) থেকে বিমানে চেপে কলকাতার (Kolkata) উদ্দেশে রওনা দিয়েছিলেন। কিন্তু কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport)) অবতরণের আচমকাই বিপত্তি! বিমানের মধ্যেই এক প্রৌঢ়ার আচমকা মাথাব্যথা ও অনর্গল বমি শুরু হয়। বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি বিমানটিকে কলকাতা বিমানবন্দরে অবতরণ করা হয়। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো হইচই পড়ে যায়। যদিও ওই বৃদ্ধাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি বলেই খবর। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই বৃদ্ধার।

সূত্রের খবর, শনিবারই আন্দামানের পোর্ট ব্লেয়ার থেকে ভিস্তারা বিমান সংস্থার ইউকে ৭৭৮ বিমানে চেপে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন ষাটোর্ধ শর্মিষ্ঠা দাস। কিন্তু, সবকিছু ঠিক থাকলেও আচমকা ওই প্রৌঢ়ার জন্য এতবড় বিপদ অপেক্ষা করছে তা হয়তো ঘুণাক্ষরেও টের পাননি তিনি। কলকাতায় অবতরণের সময় আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। বিমানের ভিতরেই মাথাব্যথায় রীতিমতো কুঁকড়ে যান শর্মিষ্ঠা। আচমকা শুরু হয় বমি। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অশান্ত হয়ে ওঠে পরিস্থিতি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পাইলটকে। বিষয়টি জানতে পেরেই পাইলট দ্রুত যোগাযোগ করেন এটিসির সঙ্গে। এরপরই জরুরি ভিত্তিতে অবতরণের অনুমতি চাওয়া হয়। এরপর একেবারে তড়িঘড়ি দুপুর ২টো ৩৯ মিনিট নাগাদ অবতরণ করে বিমানটি।

ঘটনাস্থলে কলকাতা বিমানবন্দরের চিকিৎসকরা পৌছলেও লাভ কিছুই হয়নি। ততক্ষণে প্রৌঢ়ার শারীরিক অবস্থার এতটাই অবনতি হয় যে তাঁকে তড়িঘড়ি ভিআইপি রোডের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু সেখানে গেলেও শেষরক্ষা হয়নি। তবে ঠিক কী কারণে শর্মিষ্ঠাদেবীর মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য তাঁর দেহ আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে বল জানিয়েছেন চিকিৎসকরা।

 

spot_img

Related articles

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...

হাদি হত্যাকাণ্ডে ফের সাফল্য বাংলার পুলিশের, নদীয়া থেকে গ্রেফতার আরও ১

আবারও বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদি খুনের ঘটনার গ্রেফতারিতে বাংলার পুলিশের বিরাট সাফল্য। পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার আরও ১। শনিবার...

শহরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই মন্ত্রী শশী পাঁজার ওপর আক্রমণ! নিন্দায় সরব অভিষেক

খোদ প্রধানমন্ত্রীর শহরে উপস্থিত থাকাকালীনই আক্রান্ত হলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। মন্ত্রীর...