Thursday, June 25, 2026

হার্দিকের জন্য কি ওয়াংখেড়েতে বিশেষ নিরাপত্তা? মুখ খুললো মুম্বই ক্রিকেট সংস্থা

Date:

Share post:

আগামিকাল আইপিএলের পরবর্তী ম্যাচে খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। ঘরের মাঠে মুম্বইয়ের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। চলতি আইপিএল-এ এটাই মুম্বইয়ের প্রথম ঘরের মাঠে ম্যাচ। তবে সেই ম্যাচের আগে শোনা গিয়েছিল যে হার্দিক পান্ডিয়ার জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থার আয়োজন করেছে মুম্বই ক্রিকেট সংস্থা। তবে সেসব জল্পনা উড়িয়ে দিয়েছেন মুম্বই ক্রিকেট সংস্থার এক কর্তা।

আহমেদাবাদ এবং হায়দরাবাদে খেলতে নেমে কটাক্ষের শিকার হয়েছিলেন মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার নাম ধরে মৌখিক আক্রমণ করা হচ্ছে হার্দিককে। ওয়াংখেড়েতেও সেরকম আক্রমণের সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছিল। আর তাই বাড়তি নিরাপত্তার কথা শোনা যাচ্ছিলো। সেই নিয়েই মুখ খোলেন মুম্বই ক্রিকেট সংস্থার এক কর্ত। এই নিয়ে তিনি জানিয়েছেন, যেরকম নির্দেশিকা দেওয়া হয়েছে সেটাই পালন করা হবে। আইপিএল ম্যাচই হোক বা ঘরোয়া ক্রিকেটের কোনও ম্যাচ। সব ম্যাচের মতোই নিরাপত্তা থাকবে সোমবারের ম্যাচেও। আলাদা করে কোনও নিরাপত্তার ব্যবস্থা করা হবে না। যদি কোনও দর্শক সীমারেখার বাইরে গিয়ে কোনও কটাক্ষ করেন, তাহলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যা বাকি ম্যাচগুলির ক্ষেত্রেও হয়ে থাকে। শুধু হার্দিকের জন্য আলাদা করে ব্যবস্থা থাকছে না ।”

চলতি আইপিএল-এ শুরুটা একেবারেই ভালো হয়নি মুম্বইয়ের। পরপর দু’ম্যাচ হেরে বিপাকে তারা। এমন অবস্থাই সোমবার রাজস্থানের বিরুদ্ধে জয়ই লক্ষ্য মুম্বইয়ের।

আরও পড়ুন- মিয়ামি ওপেন ডাবলসে চ্যাম্পিয়ন বোপান্নরা


Related articles

জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত্যু মিছিল, শোকপ্রকাশ মোদির

এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে জোড়া ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা (Earthquake in Venezuela)। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার একের পর এক...

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...