Thursday, June 25, 2026

মিয়ামি ওপেন ডাবলসে চ্যাম্পিয়ন বোপান্নরা

Date:

Share post:

বয়স যে একটা সংখ্যা মাত্র তা আবার প্রমাণ করলেন রোহান বোপান্ন। অস্ট্রেলিয়ার ম্যাথু এবডেনের সঙ্গে জুটি বেঁধে মিয়ামি ওপেন ডাবলসে চ্যাম্পিয়ন হলেন ৪৩ বছরের ভারতীয় টেনিস খেলোয়াড়। ফাইনালে বোপান্না-এবডেন জুটি হারিয়েছেন দ্বিতীয় বাছাই ইভান ডডিগ-অস্টিন ক্রাইসেক জুটিকে। ম্যাচের ফলাফল ৬-৭ (৩), ৬-৩, ১০-৬।

ম্যাচ শুরুটা অবশ্য ভালো হয়নি বোপান্নাদের। তবে প্রথম সেটে হারার পরেও দুরন্ত জয় ছিনিয়ে নেন বোপান্নারা। প্রথম সেট টাইব্রেকারে হেরে যাওয়ার পর খেলার পরিকল্পনা পরিবর্তন করেন বোপান্নারা। আর যার ফলে সাফল্য পান বোপন্না-এবডেন জুটি। মিয়ামি ওপেনে সাফল্যের সুবাদে এটিপি ডাবলস রাঙ্কিং-এ আবার শীর্ষ স্থান ফিরে পাবেন বোপান্না।

বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন বোপান্নারা। এবার মিয়ামি ওপেন জিতলেন তারা । গত বছর দোহা ওপেন এবং ইন্ডিয়ান ওয়েলস ওপেনেও চ্যাম্পিয়ন হয়েছিল বোপান্না-এবডেন জুটি। এই নিয়ে চারটি খেতাব জিতলেন তাঁরা।

আরও পড়ুন- নজির গড়লেন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় সাত্ত্বিকসাইরাজ-চিরাগ শেট্টি জুটি

Related articles

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...