Thursday, February 12, 2026

লোকসভা নির্বাচনের জন্য বাড়ল স্কুলের ছুটি, গরমের ছুটি শুরু ৬ মে

Date:

Share post:

লোকসভা ভোটের জন্য বাড়ল গরমের ছুটি। ৬ মে থেকে ২ জুন পর্যন্ত গরমের ছুটি। এগিয়ে এল স্কুলে গরমের ছুটি। বিজ্ঞপ্তি জারি করে জানাল মধ্যশিক্ষা পর্ষদ। ১৯ এপ্রিল থেকে রাজ্যে শুরু লোকসভা ভোট। ভোটের জন্য এবার ১২দিন বাড়ল স্কুলে গরমের ছুটি।

নির্বাচন সাত দফায় হওয়া নিয়ে প্রথম থেকেই রাজ্যের শিক্ষা দফতরের পক্ষ থেকে কমিশনে অভিযোগ জানানো হয়েছিল। নির্বাচনে স্কুলগুলি ভোটকেন্দ্র ও কেন্দ্রীয় বাহিনী থাকার জন্য দীর্ঘদিন ধরে ব্যবহার করা হয়। সেই সঙ্গে ভোটকর্মী হিসাবেও স্কুলের শিক্ষক, কর্মীদের ব্যবহার করা হয়। এই কারণে বছরের শুরুর দিকে একটা বড় সময় বিঘ্নিত হয় স্কুল পড়ুয়াদের পড়াশোনা। স্কুলে ঘরের সমস্যা ও শিক্ষক, অশিক্ষক কর্মীদের সংখ্যায় ঘাটতি পড়ার কারণে এবার গরমের ছুটি বাড়িয়ে দিতে বাধ্য হল শিক্ষা দফতর।

১৯ এপ্রিল রাজ্যে প্রথম দফা ভোট। প্রথম দফা ভোটের জন্য ১৬ এপ্রিল থেকে ২০ এপ্রিল কোচবিহার, অলিপুরদুয়ার, জলপাইগুড়িতে বন্ধ থাকবে সব স্কুল। দ্বিতীয় দফা লোকসভা ভোটের জন্য ২৪ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে দার্জিলিং, কালিম্পং, দুই দিনাজপুরের স্কুল। বিজ্ঞপ্তি জারি করে জানাল মধ্যশিক্ষা পর্ষদ। তবে, দু দফা ভোটের পর রাজ্যে বাকি থাকবে আরও পাঁচ দফা ভোট। সেই সময় গরমের ছুটি থাকে স্কুলগুলিতে। এমনিতে ১০ দিনের ছুটি থাকলেও চলতি বছর লোকসভা ভোটের জন্য আরও ১২ দিন বাড়ল গরমের ছুটি। ২০ মে পর্যন্ত ছুটি থাকার কথা থাকলেও, এবার ৬ মে থেকে ২ জুন পর্যন্ত গরমের ছুটির ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের।

spot_img

Related articles

নিজেকে ভালবাসো: ভ্যালেন্টাইন উইকে বার্তা ঋতুপর্ণা-ভাগ্যশ্রীর

ভালোবাসা সপ্তাহ এলেই সম্পর্ক, উপহার আর সোশ্যাল মিডিয়ার রঙিন ছবিতে ভরে ওঠে চারদিক। কিন্তু এই ভ্যালেন্টাইনে একটু অন্য...

জমি বিবাদের জেরে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীকে পুকুরে ধাক্কা!

পাড়ায় জমি বিবাদের জেরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে (Higher Secondary Student Attack) পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠলো পূর্ব বর্ধমানের...

রাহুলের সাংসদপদ খারিজ করে আজীবন ভোটে লড়া বন্ধ করতে লোকসভায় নোটিশ নিশিকান্তর 

সংসদের বিরোধীদের মুখ বন্ধ করতে মরিয়া বিজেপি সাংসদরা। যাঁরাই মোদি সরকারের বিরুদ্ধে সরব, তাঁদেরই সদস্যপদ বাতিলের জন্য উঠে...

নামিবিয়া ম্যাচে নেই অভিষেক, কবে মাঠে ফিরবেন? আপডেট দিলেন সূর্য

ভারতের বিরুদ্ধে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নামিবিয়ার। ভারতীয় দলে দুটি পরিবর্তন। অসুস্থতার জন্য এই ম্যাচে খেলতে পারবেন...