Saturday, May 16, 2026

লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূলের পৈতৃক নয় বলতেই অভিজিৎকে কুণালের প্রশ্ন, রেশনের টাকা কী বিজেপির বাবার?

Date:

Share post:

ভোট প্রচারে বেরিয়ে ফের বেফাঁস মন্তব্য করে বসলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে স্বেচ্ছাবসর নেওয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্য। তিনি বলেন, “শুধু আপনাদের বলবে হাজার টাকা দিয়ে দিচ্ছি লক্ষ্মীর ভাণ্ডারে, বারোশো টাকা দিয়ে দিচ্ছি। এই জানোয়াররা এটা জানে না মানুষ ভিখিরি নয়। যে টাকা তোমরা দিচ্ছ লক্ষ্মীর ভাণ্ডারের নামে তা তোমাদের পৈতৃক সম্পত্তি নয়। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা নয়। তোমরা এজন্য কোনও কৃতিত্ব দাবি করতে পারো না।”

অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পাল্টা দিতে দেরি করেনি তৃণমূল। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঠিক কথাই বলেছেন। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তৃণমূলের পৈতৃক টাকা নয়। কিন্তু এই একই প্রশ্ন তাঁর নরেন্দ্র মোদিকেও করা উচিত। প্রধানমন্ত্রী বাংলায় প্রচারে এলে তাঁকে ওনার প্রশ্ন করা উচিত, মানুষকে রেশনের চাল ডাল দেওয়ার ব্যাগে মোদির ছবি লাগানো হচ্ছে, সেটা কেন? রেশনের টাকা কি বিজেপি নেতাদের বাবার টাকা?”

কুণালের সংযোজন, “দেশের মানুষকে করোনার টীকা কি বিজেপির বাবার টাকায় দেওয়া হয়েছিল যে কোভিড পোর্টাল থেকে টীকার সার্টিফিকেটে মোদির ছবি লাগানো ছিল? বাংলায় এসে প্রধানমন্ত্রী যে ৪ কোটি মানুষকে আবাসের টাকা দেওয়ার মিথ্যা কথা বলে গেলেন, সেটাই বা কার পৈতৃক সম্পত্তি থেকে দেওয়া হয়েছে।”






 

Related articles

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...