Tuesday, June 23, 2026

রাজ্যের জবকার্ড হোল্ডারদের ৫০ দিন কাজ নিশ্চিত করল রাজ্য সরকার

Date:

Share post:

একশ দিনের কাজে কেন্দ্রীয় মজুরি থেকে বঞ্চিত শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই ওই প্রকল্পের জবকার্ডধারীদের ৫০ দিনের কাজ সুনিশ্চিত করা হয়েছে। এবার তা বাড়িয়ে ৬০ দিন করার পরিকল্পনা করছে রাজ্য সরকার। মুখ্য়মন্ত্রী নিজেই একথা ঘোষণা করেছেন। রবিবার কৃষ্ণনগরের ধুবুলিয়ায় দলীয় জনসভা থেকে তিনি বলেন, আমরা ৫০ দিন কাজ দেব। জবকার্ড হোল্ডাররা যে টাকা পেতেন, সেটাই পাবেন। দরকার হলে ৫০ দিনের জায়গায় ৬০ দিন কাজ করতে পারবেন। প্রশাসনিক সূত্রে জানা গেছে, মুখ্য়মন্ত্রীর ঘোষণা করার আগেই এই বিষয়টি নিয়ে পরিকল্পনা শুরু করেছে রাজ্য সরকার। সব ঠিক থাকলে চলতি আর্থিক বছর থেকেই বাড়তি ১০ দিনের কাজ পাবেন একশ দিনের জবকার্ড হোল্ডাররা।
একশ দিনের কাজ প্রকল্পে গত তিনটি আর্থিক বছরে কেন্দ্র বাংলাকে কোনও টাকা দেয়নি। এই অবস্থায় ১০০ দিনের কর্মীদের বকেয়া পরিশোধ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছে কর্মশ্রী প্রকল্প। যার মাধ্যমে রাজ্যের জবকার্ড হোল্ডারদের ৫০ দিন কাজ নিশ্চিত করে রাজ্য সরকার। এখনও পর্যন্ত কর্মশ্রী প্রকল্পের অধীনে কাজ পেয়েছেন ৬৪ লক্ষ ৩১ হাজার ১৩২ জন জবকার্ড হোল্ডার। ২৭ কোটি ৪৮ লক্ষ ৮৬ হাজার ৯০১টি শ্রমদিবস সৃষ্টি হয়েছে। রাজ্যের কোষাগার থেকে ৬১৯৮.৫৮ কোটি টাকা মজুরি বাবদ দেওয়া হয়েছে।






Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...