Tuesday, June 23, 2026

টর্নেডোর পূর্বাভাস সম্ভব না, ৫ জেলায় কমলা সতর্কতা জারি করে দাবি আবহাওয়া দফতরের

Date:

Share post:

রবিবারের ঘূর্ণিঝড়ে তছনছ জলপাইগুড়ি থেকে কোচবিহার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ঘূর্ণিঝড়ের ভয়ঙ্কর দৃশ্য। তারপর অনেক রাজনৈতিক নেতৃত্ব থেকে অনেক মাধ্যমে প্রশ্ন তোলা হয়েছে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস কেন দেওয়া সম্ভব হয়নি। সোমবার আবহাওয়া দফতরের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয় উত্তর-পূর্ব ভারত থেকে বাংলার উত্তরের জেলাগুলিতেও কালবৈশাখী, ঝড়বৃষ্টির পূর্বাভাস ছিল। তবে টর্নেডো বা ঘুর্ণিঝড়ের সূত্রপাত যে সময় ও এলাকা জুড়ে হয় তার পূর্বাভাস দেওয়া সম্ভব না। তবে বুধবার পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস সোমবারই দিয়েছে আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে ৫০ কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। একইসঙ্গে, বৃষ্টিরও সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। হতে পারে শিলা বৃষ্টিও। উত্তরবঙ্গের এই তিন জেলায় কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবারের পর মঙ্গল ও বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারের পাশাপাশি কালিম্পং, আলিপুরদুয়ারেও ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। বুধবারের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে উত্তরবঙ্গে বলে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।

উত্তরবঙ্গে বৃষ্টি চললেও, শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গ। আগামী কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা বাড়ার পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাডগ্রাম, দুই বর্ধমানে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলে পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...