Thursday, June 25, 2026

পার্টি ফান্ডে টাকা নেই, তমলুকের বাম প্রার্থীর হাতে পেনশনের টাকা তুলে দিলেন শিক্ষক

Date:

Share post:

অন্যান্য দিনের মতো আজ, সোমবারও ভোট প্রচারে বেরিয়েছিলেন তমলুকের সিপিএম প্রার্থী তরুণ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। আচমকা তাঁর কাছে এসে এক বয়স্ক ব্যক্তি ২০ হাজার টাকা তুলে দিলেন। তাঁর পরিচয়, অবসরপ্রাপ্ত শিক্ষক। নাম চণ্ডীচরণ প্রামাণিক।

বিষয়টি ঠিক কী? ভোটের খরচের জন্য সিপিএমের পার্টি ফান্ডে টাকা নেই। সিপিএম পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সদস্য নিরঞ্জন সিহিজানিয়েছেন, পঞ্চায়েত ভোট, ইনসাফ যাত্রা, ইনসাফ বিগ্রেডের জন্য যেটুকু ফান্ড ছিল, তা খরচ হয়ে গেছে। তাই এখন মানুষের কাছ থেকে চাঁদা তুলে ভোট করানো ছাড়া উপায় নেই। সেকথা জানতে পেরে নিজের পেনশন তুলে ২০ হাজার টাকা প্রার্থীর হাতে দিলেন এক অশীতিপর অবসরপ্রাপ্ত শিক্ষক।

এদিন সকালে নন্দকুমার বাজারে প্রচার সিপিএম প্রার্থী গেছিলেন। সেকথা জানতে পেরে শারীরিক অসুস্থতা উপেক্ষা প্রবল দাবদাহের মধ্যেই পৌঁছে যান অবসরপ্রাপ্ত শিক্ষক চণ্ডীচরণ প্রামাণিক। এরপর সকলের সামনে বাম প্রার্থীর হাতে ২০ হাজার টাকা তুলে দেন। নিজেকে বামকর্মী হিসাবে পরিচয় দিয়ে চণ্ডীচরণবাবু বলেন, “টিভিতে দেখেছি ইলেক্টরাল বন্ড থেকে বিজেপি, তৃণমূল সবচেয়ে বেশি টাকা তুলেছে। বামেরা এক টাকাও নেয়নি। বরং ইলেক্টরাল বন্ডের বিরুদ্ধে মামলা করে সত্যিটা সামনে এনেছে। তাই পেনশন থেকেই দলকে ২০ হাজার টাকা দিলাম।”

সিপিএম প্রার্থী সায়ন ব্যানার্জির প্রতিক্রিয়া, বামপন্থীরা ইলেক্টরাল বন্ড থেকে টাকা নেয়নি। তাঁরা মামলা করায় মানুষের কাছে আসল ছবি ফুটে উঠেছে। দলের আর্থিক সংকটের খবর পেয়ে এগিয়ে এসেছেন অনেকেই। তাঁদের অর্থেই দল ভোটে লড়ে জিতে দেখাবে।

আরও পড়ুন- টর্নেডোর পূর্বাভাস সম্ভব না, ৫ জেলায় কমলা সতর্কতা জারি করে দাবি আবহাওয়া দফতরের

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...