Thursday, June 25, 2026

প্রচারে বেরিয়ে ‘আক্রান্ত’র নাটক সৌমিত্রর, ‘সেটিং’ কটাক্ষ সুজাতার

Date:

Share post:

একদিকে তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রিতে পৌঁছেছে। আর সেই আঁচ আরও বেড়েছে প্রাক্তন স্বামী-স্ত্রীর ভোট প্রচারকে কেন্দ্র করে। সৌমিত্র খাঁ বনাম সুজাতা মণ্ডলের অভিযোগ, পাল্টা অভিযোগে সরগরম বাঁকুড়া। বিষ্ণপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের গাড়ি ঘিরে্  কনভয়ে হামলার অভিযোগ।একইসঙ্গে, বিজেপি কর্মীদেরও মারধরের অভিযোগ করা হয়েছে।

সোমবার রাতে ঘটনাটি ঘটে পাত্রসায়র থানার বেলুট গ্রামে। সেখানে বিজেপির ভোট প্রচার ও দলীয় একটি কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন বিষ্ণপুরের বিজেপি প্রার্থী ও সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। অভিযোগ, বেলুট গ্রামে ঢোকার পর হঠাৎই সৌমিত্র খাঁয়ের গাড়ি, কনভয়ে হামলা চালান বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা অঞ্চল সভাপতি তাপস বাড়ি সহ একদল দুষ্কৃতী। এই ঘটনায় দুই দলের কর্মী সমর্থকরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন।গেরুয়া শিবিরের দাবি, ঘটনায় আহত হন সোনামুখী বিধানসভার বিজেপি কনভেনার তাপস মিত্র-সহ বেশ কয়েকজন।

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে, হাসপাতাল থেকে থানায় পৌঁছে পুলিশকে রীতিমতো হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠেছে সৌমিত্র খাঁর বিরুদ্ধে।তিনি শাসকদলের দিকে আঙুল তুলেছেন।যদিও সেই অভিযোগ উড়িয়ে সেটিং তত্ত্ব সামনে আনেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। তাঁর দাবি, এটা একটা সেটিং গল্প। প্রচার পাওয়ার জন্য নিজেরাই লোক ঠিক করে মারধরের নাটক করছে। “সৌমিত্র ভালো অভিনেতা” বলে প্রাক্তন স্বামীকে কটাক্ষ করেন তৃণমূল প্রার্থী।

বিজেপি কর্মীদের উদ্দেশ্যে সুজাতা বলেন, যারা সৌমিত্রর সঙ্গে ঘুরছেন তারা সাবধান হন। না হলে ভোটের প্রচার ও সেন্টিমেন্টের জন্য সৌমিত্র নিজেই কখন কোথায় দুষ্কৃতী ফিট করে রাখবে আপনারা বুঝতেও পারবেন না।এই ঘটনাকে কেন্দ্র করে সরগরম বাঁকুড়ার বেলুট গ্রাম। তৃণমূল ও বিজেপি দু পক্ষই পরস্পরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।






Related articles

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...