Monday, April 27, 2026

তৃণমূলের বিরুদ্ধে তিনি একাই লড়াই করছেন, দিলীপের মন্তব্যে অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব

Date:

Share post:

কুকথা লেগেই আছে দিলীপ ঘোষের মুখে। দুদিন আগে মুখ্যমন্ত্রীকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছেন।যার জেরে তাঁকে সর্তকও করেছে নির্বাচন কমিশন। তবে দিলীপের আচরণে কোনও বদল হয়নি। ময়নাগুড়িতে ঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকেই। সেই প্রসঙ্গ তুলে এনে আক্রমণ করেছেন রাজ্যের শাসক দলকে। মঙ্গলবার সকালে প্রচারে বেরিয়ে ফের স্বমেজাজে দিলীপ ঘোষ। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির দাবি, পশ্চিমবাংলায় তৃণমূলের বিরুদ্ধে তিনি একাই লড়াই করছেন।

দিলীপ রাজ্য সভাপতি থাকাকালীন বঙ্গে বিজেপির মূল উত্থান, তা মানেন অনেকেই। পরিসংখ্যানও কার্যত সেই কথাই বলে। মঙ্গলবার প্রচারে বেরিয়ে বিজেপির বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী বলেন, তৃণমূলের বিরুদ্ধে তো আমিই লড়াই করেছি। পশ্চিমবঙ্গের আর কে লড়াই করেছে? তিনি আরও বলেন, দিলীপ ঘোষ লড়াই করেছে বলে যাঁদের দেখতে পাচ্ছেন, এরা কেউ বিজেপির ছিল না । আমাদের লক্ষ লক্ষ কর্মী মার খেয়ে দুর্নীতি দেখে বিজেপির ঝান্ডার তলায় এসেছে। এদের সঙ্গে নিয়েই আমরা পরিবর্তন করব।

প্রচারে বেরিয়ে দিলীপ ঘোষ প্রত্যেক দিন একের পর এক বেফাঁস মন্তব্য করছেন। কিন্তু বিজেপি প্রার্থীর এহেন বেলাগাম মন্তব্যে কড়া সমালোচনা করেছে নির্বাচন কমিশন। তাঁকে ভাষা ব্যবহারে সংযত হওয়ার জন্য সতর্ক করা হয়েছে কমিশনের তরফে। কিন্তু দিলীপ রয়েছেন নিজের অবস্থানেই। রোজই তিনি একের পর এক এমন আক্রমণাত্মক মন্তব্য করছেন, যা নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে। মঙ্গলবার “প্রাকৃতিক বিপর্যয় হলে তৃণমূলের পোয়া বারো” মন্তব্যর পর এই বক্তব্য তেমনই বলে মনে করছেন সবাই।

এই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, দিলীপ ঘোষ মানসিক অবসাদে ভুগছেন। উনি পাঁচ বছর ধরে মেদিনীপুরে চাষ করেছেন, আর ওনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে অন্য আসনে। তাই প্রতিদিন খবরে থাকার জন্য অকথা-কুকথা তিনি বলতে থাকেন। যেই ঝড়ে গ্রামের পর গ্রাম ধ্বংস হয়ে গেছে, কত মানুষের মৃত্যু হয়েছে, সেই ঝড়কে তিনি বিজেপি ঝড় বলে কটাক্ষ করলেন।

আরও পড়ুন- মাসের শুরুতেই লক্ষীর ভান্ডারে বর্ধিত টাকা, সবুজ আবিরে মাতল সন্দেশখালি

Related articles

‘সিঙ্গম’! যোগীরাজ্যের পুলিশ পর্যবেক্ষকের দুর্নীতির পর্দাফাঁস তৃণমূল, অখিলেশের

পুলিশ পর্যবেক্ষক হিসাবে বাংলায় দায়িত্ব পেয়ে এসেছেন বিজেপির রাজ্যের বহু পুলিশ আধিকারিক। বিভিন্ন জায়গায় তাঁদের ভোটের আগে অ্যাকশনেও...

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর-কুৎসিত মিম! তীব্র ধিক্কার জানিয়ে অভিযোগ দায়ের তনভির-অনন্যাদের

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে কদার্য, কুরুচিকর, কুৎসিত মিমের প্রতিবাদে এবার সাইবার ক্রাইমে অভিযোগ জানালেন 'দেশ...

প্রেমের টানে পলাতক, ভোটের টানে বুথে! রুদ্ধশ্বাস ‘ফ্যামিলি ড্রামা’ শিলিগুড়ির তারাবাড়িতে 

ভোট-বাংলার উত্তপ্ত পরিস্থিতির মাঝে এবার শিলিগুড়িতে দেখা গেল একেবারে অন্যরকম চিত্র। রাজনীতির লড়াই নয়, বরং এক পারিবারিক বিবাদকে...

মিতালি বাগের উপর হামলা বিজেপিরই: পুলিশের রিপোর্টে স্পষ্ট, গ্রেফতার ৩

হুগলির গোঘাটে আরামবাগের সাংসদ মিতালি বাগের উপর যে হামলা হয়েছিল, তা বিজেপির গুণ্ডারাই চালিয়েছিল, এমনটাই রিপোর্টে জানাল আরামবাগ...