Wednesday, June 24, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশে কুমারগ্রামে মন্ত্রী অরূপ, দিলেন পাশে থাকার আশ্বাস

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মেনে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কুমারগ্রামে যান মন্ত্রী অরূপ বিশ্বাস। মঙ্গলবার দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন তিনি। দুর্গতদের সঙ্গে কথা বলেন। দুর্যোগে প্রশাসনের তৎপরতার প্রশংসা করেন অরূপ (Aroop Biswas)। মন্ত্রীর সঙ্গে ছিলেন আলিপুরদুয়ারের প্রার্থী প্রকাশচিক বড়াইক।

রবিবার রাতের দুর্যোগে আলিপুরদুয়ারের কুমারগ্রামের প্রায় ৩০০টিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার দুপুরের চড়া রোদ উপেক্ষা করেই মন্ত্রী ২০টি ক্ষতিগ্রস্ত বাড়িতে পৌঁছে যান। প্রত্যেকের পাশে থাকার কথা দেন। উল্লেখ্য, রবিবার বিকেলে কয়েক সেকেন্ডের ঝড়ে একপ্রকার ধ্বংস হয়ে যায় জলপাইগুড়ির ময়নাগুড়ির একাধিক এলাকা। রাতেই জলপাইগুড়ি পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতদের বাড়িতে যান। দুর্গতদের সঙ্গে কথা বলেন। সোমবার সকালে আলিপুরদুয়ারে আসেন মুখ্যমন্ত্রী। শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কয়েকটি এলাকায় যান। তপসিখাতার ত্রাণশিবিরে গিয়ে দুর্গতদের সঙ্গে কথা বলেন। এখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। সেখানে মন্ত্রী অরূপ বিশ্বাসকে ক্ষতিগ্রস্ত কুমারগ্রামে যাওয়ার নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর নির্দেশমতোই মন্ত্রী মঙ্গলবার ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছন।

আরও পড়ুন- তৃণমূলের বিরুদ্ধে তিনি একাই লড়াই করছেন, দিলীপের মন্তব্যে অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...