Tuesday, June 16, 2026

উত্তরের সংগঠন সামলে সেরে দক্ষিণে অভিষেক, বৃহস্পতিবার ঝাড়গ্রামে রণকৌশল বৈঠক

Date:

Share post:

পাখির চোখ লোকসভা নির্বাচন। উত্তর থেকে দক্ষিণ সংগঠনকে আরও মজবুত ও এককাট্টা করার লক্ষ্যে একের পর এক সাংগঠনিক বৈঠক করে চলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। সোম ও মঙ্গলবার উত্তরের জেলাগুলি নিয়ে বৈঠকের পরে বুধবার তারাপীঠে বীরভূমের নেতাদের নিয়ে বৈঠকে বসেছেন তিনি। সূত্রের খবর, বৃহস্পতিবার যাবেন ঝাড়গ্রামে।

গত ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রটি চলে যায় বিজেপির দখলে। এবার ঝাড়গ্রামের শীর্ষ নেতা প্রার্থীর সঙ্গে বৈঠক করতে খোদ আসছেন চলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ঝাড়গ্রাম ২৫মে ভোটগ্রহণ। তার আগে লোকসভা ভোটের রণকৌশল ঠিক করতেই এই বৈঠক বলে সূত্রের খবর। ২০১৯ ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রটি তৃণমূলের হাতছাড়া হয়। কিন্তু ২০২১ সালের বিধানসভা নির্বচনে ভালো ফল করে রাজ্যের শাসকদল। সেই ফলের ধারা অব্যাহত রাখতে নেতাকর্মীদের এই বৈঠক থেকে অভিষেক নির্দেশ দেবেন বলে মনে করা হচ্ছে।

সূত্রের খবর, ঝাড়গ্রামে কপ্টারে পৌঁছে একটি বেসর্কারি অতিথি শালায় ইনডোর বৈঠক করবেন বলে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই মুহূর্তে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখছেন প্রশাসনের আধিকাররা। সেই বৈঠকে জেলার ৪ বিধায়ক, জেলা সভাপতি, ব্লক সভাপতি সহ তৃণমূলের প্রার্থী উপস্থিত থাকবেন বলে খবর। তৃণমূলের জেলা সভাপতি জানান, “আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay) এবার জঙ্গলমহলে বিশেষ নজর দিচ্ছেন। উনি আমাদের যে বার্তা দেবেন সেই অনুযায়ী আমরা কাজ করব।” সূত্রের খবর, ৮ এপ্রিল মেটিয়াবুরুজে প্রচার সভা করবেন অভিষেক।




Related articles

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...

জাহাঙ্গিরকে ছাড়াতে হামলা! কেন্দ্রীয় বাহিনীর তাড়া খেয়ে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা

ফলতার দাপুটে নেতা জাহাঙ্গির খান (Jahangir Khan) ছাড়াতে নজিরবিহীন হামলা! পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত লাঠিচার্জ করতে হয়...