Saturday, March 7, 2026

শেষ হল পথ চলা, প্রয়াত তামিল অভিনেতা বিশ্বেশ্বরা রাও!

Date:

Share post:

কর্কট রোগে আক্রান্ত হয়ে থেমে গেল জীবনের লড়াই। চেন্নাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৬৪ বছরের তামিল অভিনেতা বিশ্বেশ্বরা রাও (Visheshwara Rao)। প্রায় ৩০০ ছবিতে কাজ করার পর থামলেন তিনি। শেষ হল লড়াই। বুধেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা যাচ্ছে।

মাত্র ৬ বছর বয়সে নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন বিশ্বেশ্বরা। নানা ধরণের চরিত্রে নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন। বিশ্বেশ্বরা তামিল ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত হলেও ছোটপর্দাতেও দাপটের সঙ্গে কাজ করেছেন। তাঁর উল্লেখযোগ্য অভিনয়ের মধ্যে রয়েছে ভক্ত পোতানা, পোট্টি প্লিডার, সিসিন্দ্রি চিত্তিবাবু এবং আন্দালা রামুডু। বেশ কয়েকটি তেলেগু ছবিতে কমেডিয়ানের ভূমিকায় অভিনয় করেন। চিরঞ্জীবী, নন্দামুরি বালাকৃষ্ণ, পবন কল্যাণ, জুনিয়র এনটিআর সহ দক্ষিণ ভারতের সিনে দুনিয়ার অনেকেই বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।

spot_img

Related articles

পাইকপাড়ায় বোমা বিস্ফোরণ! উড়ে গেল ক্লাবঘরের টিনের চাল 

শনিবার সকালে পাইকপাড়ায় বিস্ফোরণ (Blast in Paikpara), সকাল ছটা নাগাদ বন্ধ ক্লাবঘরে বিকট শব্দে চাঞ্চল্য এলাকায়। চোখের নিমেষে...

ধর্মতলায় ধর্নার দ্বিতীয় দিন: সাড়ে দশটায় শুরু কর্মসূচি, আজ বক্তব্য রাখবেন মমতা 

রাজ্যের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) আগে এসআইআর (SIR ) প্রক্রিয়ায় ৬০ লক্ষ নাম 'বিচারাধীন' রয়েছে। বৈধ...

বাড়ল রান্নার গ্যাসের দাম, শনিবার থেকেই মধ্যবিত্তের হেঁশেলে কোপ

আশঙ্কা সত্যি হল। পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে ভারতে জ্বালানি সংকটের মতো পরিস্থিতি হোক বা না হোক গ্যাসের দাম...

ধর্না মঞ্চে রাতেও তৃণমূল নেত্রী: শনিবার থেকে কোন পথে আন্দোলন

ন্যায্য ভোটাধিকার কেড়ে নিচ্ছে বিজেপি। নির্লজ্জভাবে নির্বাচন কমিশনকে ব্যবহার করা হচ্ছে সেই কাজে। এর প্রতিবাদে ধর্মতলার মেট্রো চ্যানেলে...