Monday, February 23, 2026

বাংলায় ফের ডেইলি প্যাসেঞ্জার মোদি! ১৪ দিনে ১৪ সভা, কলকাতায় রোড-শো

Date:

Share post:

একেবারে একুশের বিধানসভা নির্বাচনের ছবিটাই ফুটে উঠছে। সেবার ২০০ আসনের বুলি আওড়ে বাংলায় কার্যত ডেইলি প্যাসেঞ্জার হয়েছিলেন নরেন্দ্র মোদি-অমিত শাহরা। কিন্তু রাজ্যের মানুষ তাঁদের আবেদনে সাড়া দেননি, বরং বাংলা তার নিজের মেয়েকেই চেয়েছিল। তারপর থেকে মোদিকে এই তিন বছর আর বাংলায় দেখা যায়নি।

লোকসভা নির্বাচনের আগে ফের ভোট পাখির ভূমিকায় মোদি। ফের ডেইলি প্যাসেঞ্জার। লোকসভা নির্বাচন ঘোষণার আগেই বাংলায় পাঁচটি জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সরকারি কর্মসূচির পাশাপাশি রাজনৈতিক সভা করে গিয়েছেন। আর এবার, লোকসভা ভোটের মূল পর্বের প্রচারের জন্য বাংলায় ১৪দিন আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই ১৪দিনে ১৪টি সভা হবে। সঙ্গে কলকাতায় একটি রোড-শো, বিজেপি সূত্রে অন্তত তেমনটাই জানা যাচ্ছে।

গতকাল, বৃহস্পতিবার উত্তরবঙ্গের কোচবিহারে প্রথম সভাটি করেছেন মোদি। রাসমেলা ময়দানে কোচবিহারের প্রার্থী নিশীথ প্রামাণিক ও আলিপুরদুয়ারের মনোজ টিগার সমর্থনে সেই সভা হয়েছে। গত লোকসভা ভোটে উত্তরবঙ্গে সবচেয়ে বেশি সংখ্যক আসনে জিতেছিল বিজেপি। দার্জিলিং থেকে শুরু করে মালদহ উত্তর পর্যন্ত সবকটি (৭টি) লোকসভাতেই জিতেছিল বিজেপি। এবারও প্রধানমন্ত্রীর সভা প্রথম তিন দফার জন্য উত্তরে পর্যাপ্ত সংখ্যায় হবে বলেই জানা যাচ্ছে। তিন দফার মধ্যে অন্তত চার থেকে পাঁচটি সভা হতে পারে উত্তরবঙ্গে। অধীর চৌধুরীর বহরমপুরেও মোদির সভার আয়োজনের পরিকল্পনা রয়েছে বিজেপির রাজ্য ও দিল্লি নেতৃত্বের।

সপ্তম তথা শেষ দফায় কলকাতা ও দুই চব্বিশ পরগনায় ভোট রয়েছে। যেখানে উত্তর কলকাতা ও উত্তর চব্বিশ পরগনাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। বিজেপি জোর দিতে চাইছে ব্যারাকপুর, দমদম, বারাসত, বনগাঁ ও উত্তর কলকাতা আসনে। উত্তর কলকাতায় বিজেপি প্রার্থী তাপস রায়। উত্তর কলকাতায় বরাবরই তাপস রায়ের গ্রহণযোগ্যতা ও প্রভাব রয়েছে। এই আসনের জন্য প্রধানমন্ত্রী হয়তো কোনও সভা করবেন না। সিঁথির মোড় থেকে প্রায় ১০ কিলোমিটার রোড-শো করতে পারেন মোদি।

 

spot_img

Related articles

ক্র্যাপ! ‘দ্য কেরালা স্টোরি টু’ নিয়ে ক্ষোভ উগরে দিলেন অনুরাগ

আগামী ২৭ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে কামাখ্যা নারায়ণ সিং(Kamakhya Narayan Singh) পরিচালিত এবং বিপুল অমৃতলাল শাহ প্রযোজিত ‘দ্য...

ক্যান্সার-কোমা পেরিয়ে বিশ্বমঞ্চে বাংলার ‘কুইন’ তরুনিকা

পাঁচ মিটারের বেশি দূরত্বে তাঁর দৃষ্টি ঝাপসা। বয়স একুশ হলেও চিকিৎসকদের মতে মানসিক বয়স থমকে আছে বারোতেই। জন্মের...

শীর্ষ মাদকনেতার মৃত্যুতে অশান্ত মেক্সিকো! সতর্কবার্তা ভারতীয় দূতাবাসের

মাদক দুনিয়ার অন্যতম কুখ্যাত এল মাঞ্চোর (El Mancho) মৃত্যুতে উত্তপ্ত মেক্সিকো (Mexico)! রবিবার আমেরিকার (America) মাদকবিরোধী সামরিক অভিযানে...

আগামী ম্যাচে বদলের আভাস গম্ভীরের সহকারীর, কড়া সমালোচনা গাভাসকরের

গ্রুপ পর্বে চার ম্যাচ জেতায় গৌতম গম্ভীরের( Gautam Gambhir) টিম কম্বিনেশন নিয়ে প্রশ্ন উঠেনি। কিন্ত সুপার আটের এক...