Saturday, May 16, 2026

কয়েকঘন্টার মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি! হাঁসফাঁস গরমে ‘শান্তির বার্তা’ আলিপুরের

Date:

Share post:

হাঁসফাঁস গরমে নাভিশ্বাস ওঠার জোগাড় রাজ্যবাসীর। সময় যত গড়াচ্ছে তীব্র দাবদাহে বাড়ির বাইরে পা রাখতে রীতিমতো মাথা খারাপ হওয়ার জোগাড় সাধারণ মানুষের। এমন দমবন্ধ অবস্থায় রাজ্যবাসীর ক্ষতে প্রলেপ দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। তীব্র গরমের মাঝেই অবশেষে স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস। কলকাতা (Kolkata)-সহ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাসের কথা জানানো হয়েছে। তবে শুধুমাত্র বৃষ্টিই নয়, কোথাও কোথাও ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও আগাম সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপপ্রবাহ জারি থাকবে বলে খবর, বাড়বে আদ্রতাজনিত অস্বস্তিও।
হাওয়া অফিস সূত্রে খবর, শনিবারই পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের বেশকিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি রবি এবং সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। সঙ্গে ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে বলে খবর।
তবে শুধুমাত্র কলকাতা বা দক্ষিণবঙ্গে নয়, বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গও। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার রাত থেকেই দার্জিলিং এবং উত্তর দিনাজপুরের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Related articles

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...