Tuesday, June 23, 2026

রদিল্লি ম্যাচের আগে শক্তি বাড়ালো মুম্বই, দলে যোগ দিলেন সূর্য

Date:

Share post:

রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামার আগে শক্তি বাড়ালো মুম্বই ইন্ডিয়ান্স। এদিন মুম্বইয়ে যোগ দিলেন সূর্যকুমার যাদব। যেই ছবি পোস্ট করে মুম্বই ইন্ডিয়ান্স। চোটের কারণে এত দিন খেলতে পারছিলেন না সূর্যকুমার। চলতি আইপিএল-এ এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি মুম্বই । তবে সূর্য যোগ দেওয়ায় দলের পরিবর্তন হবে বলে মনে করছে মুম্বই অনুরাগীরা।

এদিন মুম্বই যে ভিডিও পোস্ট করেছে, তাতে দেখা যাচ্ছে, শুক্রবার মাঠে অনুশীলন করেন সূর্যকুমার। নেটে ব্যাট করেন। বেশ কিছু বড় ছোট খেলতে দেখা যায় তাঁকে। দীর্ঘক্ষণ নেটে ব্যাট করার পর অন্যান্য অনুশীলন শুরু করেন সূর্য। তাঁর কোনও সমস্যা দেখা যায়নি। অনুশীলনের মাঝে কোচ মার্ক বাউচার এবং ব্যাটিং কোচ কায়রন পোলার্ডের সঙ্গে কথা বলেন সূর্য। মনে করা হচ্ছে দিল্লির বিরুদ্ধে রবিবার তাঁকে খেলতে দেখা যেতে পারে।

 

View this post on Instagram

 

A post shared by Mumbai Indians (@mumbaiindians)

চোটের কারণে তিন মাসের বেশি মাঠের বাইরে ছিলেন সূর্য। স্পোর্টস হার্নিয়ায় অস্ত্রোপচার হয়েছিল তাঁর। সূর্যকে নিয়ে কোনও ঝুঁকি নিয়ে চায়নি বোর্ড। কারণ সামনেই টি-২০ বিশ্বকাপ। সেইমত বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ছিলেন তিনি। সেখানে সুস্থ হয়ে উঠছিলেন। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির চিকিৎসকেরা মনে করেছেন, সূর্য এখন পুরো সুস্থ। তাই তাঁকে খেলার ছাড়পত্র দেওয়া হয়েছে।

আরও পড়ুন- দূরত্ব কি মিটছে হার্দিক-রোহিতের? ভাইরাল ভিডিও

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...