Sunday, February 22, 2026

তপন থেকে হেমতাবাদ- জনজোয়ারে ভাসল তৃণমূল সুপ্রিমোর জোড়া সভা

Date:

Share post:

লোকসভা নির্বাচনকে (Loksabha Election) সামনে রেখে জোরকদমে প্রচার শুরু করেছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির পরে শনিবার বালুরঘাটের তপন ও রায়গঞ্জের হেমতাবাদে সভা করেন তৃণমূল সভানেত্রী। আর ২টি সভাই ভাসল জনজোয়ারে।

প্রথম সভাটি শুরু হয় ১২টা নাগাদ তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে। দ্বিতীয়টি সভাটি হয় কৃষ্ণ কল্যাণীর সমর্থনে দেড়টা নাগাদ। তীব্র গরম এড়াতে জনসভার সময়ে এগিয়ে আনা হয়। কিন্তু তাপমাত্রার পারদ ছাপিয়ে গেল তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রীর প্রতি স্থানীয় মানুষের ভালবাসার উত্তাপ। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের সভাটি হয় বাঘইট মাঠে। কানায় কানায় পূর্ণ ছিল মাঠ। ছাউনি ছাড়িয়ে রোদ মাথায় নিয়েও দাঁড়িয়ে ছিলেন স্থানীয়রা। মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। লক্ষ্মীর ভাণ্ডারের প্ল্যাকার্ডই শুধু নয়, একেবারে লক্ষ্মী সেজেই এসেছিল এক খুদে। হাতে লক্ষ্মীর ভাঁড়। তার সঙ্গে ছবি তোলেন তৃণমূল সুপ্রিমো।

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ কেন্দ্রের সভাটি হয় হেমতাবাদের পুলিশ প্লেগ্রাউন্ডে। সেখানেও বিপুল জনসমাগম হয়। মমতার (Mamata Banerjee) জোড়া সভাকে কেন্দ্র করে তুমুল উৎসাহ ছিল তৃণমূল কর্মী-সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে। মমতা একটি করে জনমুখী প্রকল্প, উন্নয়নমূলক কাজের খতিয়ান দিয়েছেন- আর তুমুল হাততালি দিয়ে তাঁকে সমর্থন করেছে উপস্থিত জনতা। এককথায় রায়গঞ্জ আর বালুরঘাট ইঙ্গিত দিয়েছে ইভিএমে তাঁদের সমর্থন কোন দিকে থাকবে।




spot_img

Related articles

জম্মু-কাশ্মীরে যৌথ বাহিনীর অপারেশন, খতম ১ জইশ জঙ্গি 

ভূস্বর্গে গোলাগুলি, জঙ্গিদের সঙ্গে যৌথ বাহিনীর অপারেশনে খতম এক জইশ জঙ্গি। রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ চাটরু বেল্টের...

বিজেপির ওড়িশায় এক বছর ধরে স্কুল পড়ুয়াকে ধর্ষণ! গ্রেফতার ৫ অভিযুক্ত শিক্ষক

আইনের শাসন তো কবেই শিকেয় উঠেছে। এখন বেসরকারি স্কুলগুলিতে কন্যা সন্তানকে পড়তে পাঠানোও দায় হয়েছে বিজেপি শাসিত ওড়িশায়...

পাকিস্তানের সঙ্গে জড়িয়ে সূচির সমীকরণ, সেমির ম্যাচ থেকে বঞ্চিত থাকবে ইডেন?

গ্রুপ পর্বের পর শুরু হয়েছে টি২০ বিশ্বকাপের(T20 World Cup) সুপার আট(Super 8)। প্রথম ম্যাচই বৃষ্টির জন্য ধুয়ে গিয়েছে।...

স্কুল পড়ুয়াদের জন্য ‘ব্যান’ হবে সোশ্যাল মিডিয়া! আইন আনতে চলেছে কর্ণাটক

উত্তরপ্রদেশ, তারপরে কেরালা। শৈশব থেকে কৈশোরে স্মার্টফোন ও তাতে যথেচ্ছ কন্টেন্ট পেয়ে যাওয়ার কুফল দেখার পরেও শিক্ষা হয়নি...