Saturday, March 21, 2026

ভূপতিনগরে NIA-র গাড়ি ভাঙচুর: রিপোর্ট তলব নির্বাচন কমিশনের

Date:

Share post:

পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গাড়ি ভাঙচুরের ঘটনায় সক্রিয় নির্বাচন কমিশন। একসঙ্গে একাধিক রিপোর্ট চেয়ে পাঠানো হল কমিশনের তরফে। ইতিমধ্যেই ভূপতিনগর থানায় এই ঘটনার লিখিত অভিযোগ জানানো হয়েছে। থানার তরফ থেকে তদন্তও শুরু হয়েছে। অন্যদিকে বিরোধী দলনেতা ঘটনায় নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেন।

ভূপতিনগরের দুবছরের পুরোনো বিস্ফোরণের ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়ে গ্রামবাসীদের স্বতঃস্ফূর্ত বিক্ষোভের মুখে পড়ে এনআইএ আধিকারিকরা। গাড়ি আটকে বিক্ষোভ দেখানোর পাশাপাশি গাড়ির কাঁচ ভেঙে দেওয়ারও অভিযোগ ওঠে। এই ঘটনায় জেলা নির্বাচন আধিকারিকের থেকে রিপোর্ট চেয়ে পাঠায় কমিশন। পাশাপাশি জেলা পুলিশ সুপার থেকে নবান্নর রিপোর্টও তলব করা হয়। রাজ্য পুলিশের ডিজির কাছেও রিপোর্ট চেয়ে পাঠানো হয়। নির্বাচন প্রক্রিয়া চলাকালীন কেন্দ্রীয় এজেন্সির ওপর আক্রমণের অভিযোগ ওঠায় উদ্বেগ প্রকাশ করে কমিশন।

Related articles

কোথায় রক্ষণাবেক্ষণ: ডবল ইঞ্জিন বিহারে ভেঙে পড়ার মুখে বিক্রমশিলা সেতু

বিজেপি (BJP) জোট রাজ্য বিহারে (Bihar) গঙ্গার উপর নির্মিত অন্যতম গুরুত্বপূর্ণ বিক্রমশিলা সেতুতে (Vikramshila Bridge) ধরা পড়েছে গুরুতর...

হর্ষিতের পর আকাশদীপের চোট, নাইটদের দুশ্চিন্তার মাঝেই কেকেআরের বোলিং ব্যাটন বৈভাবের হাতে! 

নিজেদের পেস বোলিং বিভাগকে যতটা শক্তিশালী করার চিন্তাভাবনা করেছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), টুর্নামেন্ট শুরুর এক...

মঙ্গল থেকেই ঝোড়ো প্রচার শুরু অভিষেকের, ২৫ মার্চ নন্দীগ্রামে কর্মিসভা

বিধানসভা নির্বাচন ঘোষণার আগে থেকেই রাজ্যের উত্তর থেকে দক্ষিণ জনসভা-রোড শো করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

বরফের চাদরে ঢাকা পরল সান্দাকফু, উত্তরে লাগাতার তুষারপাতে আতঙ্কিত পর্যটকরা

শনিবার ভোর রাত থেকে টানা তুষারপাতে বিপর্যস্ত সান্দাকফু (Snowfall in Sandakphu)। জায়গায় জায়গায় আটকে পড়েছেন পর্যটকরা। প্রায় ছয়...