Tuesday, March 10, 2026

বাড়িতে জল পড়া নিয়ে বিবাদ! প্রাণ গেল এক ব্যক্তির, গ্রেফতার ২

Date:

Share post:

বাড়ির সামনে অপরিষ্কার জল জমা নিয়ে বিবাদ! আর এই ‘মামুলি’ বিবাদে রক্তারক্তি কাণ্ড! ওয়াটগঞ্জের খুনের রেশ কাটতে না কাটতেই এবার গার্ডেনরিচে এক প্রতিবেশীর লোহার রডের আঘাতে প্রাণ গেল এক ব্যক্তির।

জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মহম্মদ আনিস। তাঁর বাড়ির সামনে পাশের বাড়ি থেকে রোজই অপরিষ্কার জল পড়ত বলে অভিযোগ। বাড়ির সামনে অপরিষ্কার জল জমার কারণে অশান্তি লেগে থাকত প্রতিবেশীদের সঙ্গে বলে জানান মৃত ব্যক্তির ছেলে মহম্মদ আতিফ। শুক্রবারও তার অন্যথা হয় নি। শুক্রবার রাতে জমা জলকে কেন্দ্র করে তাঁর বাবার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন প্রতিবেশীরা। বাদানুবাদের মধ্যেই আচমকাই লোহার রড় দিয়ে তাঁর বাবাকে মারা হয় বলে জানিয়েছেন আতিফ। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তাঁর বাবা। বাবাকে বাঁচাতে গেলে তাঁকেও হেনস্থা করা হয় বলে। এরপর কোনওরকমে রক্তাক্ত অবস্থায় তাঁর বাবাকে উদ্ধার করে তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ায় হলে সেখান তাঁর বাবাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

এই ঘটনায় আপাতত চার প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে গার্ডেনরিচ থানায়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে এখনও পর্যন্ত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবারের এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছাড়ায় গার্ডেনরিচ এলাকায়।

আরও পড়ুন- লক্ষ্মীর ভাণ্ডারই সাফল্যের চাবিকাঠি! ভোটের মুখে তৃণমূলে নাম লেখালেন লক্ষাধিক মহিলা!

spot_img

Related articles

ভোটার তালিকা আতঙ্কে ফের দুই মৃত্যু, বাদুড়িয়া ও চোপড়ায় আত্মঘাতী দুই

রাজ্যজুড়ে ভোটার তালিকার বিশেষ তদন্ত বা ‘এসআইআর’ (SIR) নিয়ে তৈরি হওয়া আতঙ্কে মৃত্যুমিছিল যেন থামতেই চাইছে না। সোমবার...

কলকাতায় শাহরা যে হোটেল-ঘরে ওঠেন সেখানেই কেন উঠেছেন জ্ঞানেশ কুমার? বোমা ফাটালেন অভিষেক

কলকাতায় এলে যে হোটেলে ওঠেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহরা সেই হোটেলের সেই রুমেই এসে উঠেছেন মুখ্য নির্বাচন...

ভারতীয় ক্রিকেটে ধর্মনীতি! গম্ভীর-সূর্যদের বিরুদ্ধে বিস্ফোরক কীর্তি

বিশ্বকাপ জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই ট্রফি নিয়ে স্থানীয় হনুমান মন্দিরে যান ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর, সঙ্গে ছিলেন...

এসআইআর আতঙ্কে রাজ্যে মৃত্যুমিছিল! প্রতিবাদে দিনহাটায় উদয়নের নেতৃত্বে অনশনে তৃণমূল

এসআইআরের নামে সাধারণ মানুষের হয়রানি এবং ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে এবার সরাসরি আন্দোলনে নামল তৃণমূল...