Saturday, May 16, 2026

জলপাইগুড়িতে মোদির সভাস্থল ভরবে তো? বেলা গড়াতেই চিন্তায় পদ্ম নেতারা

Date:

Share post:

জলপাইগুড়িতে নির্বাচনী প্রচারে(Election Campaign in Jalpaiguri) আসছেন নরেন্দ্র মোদি(Narendra Modi)। চলতি সপ্তাহে এই নিয়ে দ্বিতীয় বঙ্গ সফর প্রধানমন্ত্রীর। উত্তর থেকে দক্ষিণ রাজ্যের বিভিন্ন প্রান্তে একটানা সভা- প্রচার – বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জনপ্রিয়তায় গলা শুকিয়ে গেছে গেরুয়া শিবিরের। এই অবস্থায় জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ধূপগুড়ি বিধানসভায় ময়নাতলি এলাকায় বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়ের সমর্থনে প্রচার করতে আসতে হচ্ছে মোদিকে। প্রায় দেড় লক্ষ জমায়েতের টার্গেট দেওয়া হয়েছে স্থানীয় জেলা নেতৃত্বকে। কিন্তু সকাল থেকে সভাস্থল এতটাই ফাঁকা যে আশঙ্কার চোরাস্রোত বইছে পদ্ম নেতাদের মনে। আদৌ আসন ভরবে তো?

সকালে এক্স হ্যান্ডেলে বাংলায় জনসভার কথা উল্লেখ করেন খোদ প্রধানমন্ত্রী। তিনি লেখেন, “আজ বিকেলে, আমি জলপাইগুড়ির মানুষদের মধ্যে থাকব একটি সমাবেশে ভাষণ দিতে। ওখানে বিজেপির প্রতি অসাধারণ জনসমর্থন রয়েছে।” কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়তো রেকর্ড জমায়েত সম্ভব হবে না বলে আশঙ্কা বিজেপি নেতাদের। সদ্য টর্নেডো বিধ্বস্ত জলপাইগুড়ি ঘুরে দাঁড়াতে শুরু করেছে, এর মধ্যেই রবিবার ঝড় বৃষ্টির পূর্বাভাসে আতঙ্কিত জেলার মানুষ। তাই প্রধানমন্ত্রীর জনসভায় কত মানুষ আসবেন সেটা নিয়ে একটা সংশয় থেকেই যাচ্ছে। গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে থাকার পর আজ পুরুলিয়াতে সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। কোচবিহার থেকে জলপাইগুড়ি- যেভাবে তৃণমূলের সভায় মানুষের ভিড় উপচে পড়েছে তা দেখে পায়ের তলার মাটি সরে গেছে বিজেপির। সেই কারণেই আগেভাগেই প্রাকৃতিক দুর্যোগের বাহানা দিয়ে রাখতে চাইছেন পদ্ম নেতারা, এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

Related articles

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রী 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...