Thursday, June 4, 2026

মোদির লোকসভা কেন্দ্র থেকে উদ্ধার নাড্ডার স্ত্রীর চুরি যাওয়া গাড়ি!

Date:

Share post:

ডবল ইঞ্জিন সরকারের যোগী রাজ্যে উদ্ধার হল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (JP Nadda) স্ত্রীর চুরি যাওয়া ফরচুনা গাড়ি। বারাণসীর যে এলাকা থেকে গাড়ি উদ্ধার হয়েছে সেটি আবার নরেন্দ্র মোদির (Narendra Modi) লোকসভা কেন্দ্র। সূত্রের খবর নাগাল্যান্ডে পাচার হওয়ার আগেই পুলিশ গাড়িটি উদ্ধার করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিজেপি নেতৃত্ব নিজের লোকসভা কেন্দ্রের দুষ্কৃতীদের দমন করতে পারে না, চুরি যাওয়া গাড়ির হদিশ মেলে প্রধানমন্ত্রীর সংসদীয় এলাকা থেকে – সেই মোদি সরকারের গ্যারান্টি যে কতটা ভুয়ো তা সহজেই অনুমান করা যায়। ডবল ইঞ্জিন রাজ্যের আইনশৃঙ্খলা সামলাতে পারছে না বিজেপি, অথচ বাংলায় এসে মানুষের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বড় বড় বুলি আওড়ে যাচ্ছেন কেন্দ্রের শীর্ষ নেতারা।

পুলিশ সূত্রে খবর, নাড্ডার গাড়ি চুরি হওয়ার ঘটনায় শাহিদ এবং শিবাঙ্গ ত্রিপাঠী নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।অভিযুক্তেরা দিল্লির বড়কলের বাসিন্দা। গত ১৯ মার্চ মল্লিকা নাড্ডার গাড়িটিকে সার্ভিস সেন্টারে দেওয়া হয়েছিল। অভিযুক্ত ২ যুবক গোবিন্দপুর এলাকার ওই সেন্টার থেকে গাড়ি চুরি করে পালিয়ে যান। বড়কলে নম্বরপ্লেট বদলানো হয়। তারপর গাড়িটিকে আলিগড়, লখিমপুর খেরি, বরেলী, সীতাপুর এবং লখনৌ হয়ে বারাণসীতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই নাগাল্যান্ডে পাচারের পরিকল্পনা চলছিল। চালকের অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর দায়ের করে তদন্তে নামে দিল্লি পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অবশেষে নরেন্দ্র মোদির লোকসভা এলাকা থেকে উদ্ধার হল গাড়ি।

Related articles

পাহাড়ে ‘স্থায়ী সমাধান’ খুঁজতে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক, মুখ্যমন্ত্রীর মুখোমুখি রাজু বিস্তারা 

দার্জিলিং পাহাড়, ডুয়ার্স ও তরাই অঞ্চলের দীর্ঘদিনের রাজনৈতিক ও প্রশাসনিক সমস্যার একটি স্থায়ী সমাধান সূত্র খুঁজে বের করতে...

হাইকোর্টের নির্দেশে ১৯ জুনেই পুর-অধিবেশন, ঘোষণা মালা রায়ের 

কলকাতা হাইকোর্টের সবুজ সংকেত মিলতেই আগামী ১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়। বৃহস্পতিবার এক...

১৫ লক্ষ কোটি টাকার কারচুপি! সেবির কোপে স্বর্ণ ব্যবসায়ী সংস্থা রাজেশ এক্সপোর্টস 

এবার নজিরবিহীন আর্থিক জালিয়াতির অভিযোগে কাঠগড়ায় বেঙ্গালুরু-ভিত্তিক সোনা পরিশোধন ও রফতানিকারী জায়ান্ট ‘রাজেশ এক্সপোর্টস’। গত ৩ জুন জারি...

ঋতব্রতর বহিষ্কার বৈধ নয়: কেন্দ্রীয় মন্ত্রীদের পাশে নিয়ে কেন বললেন স্পিকার রথীন্দ্র বসু!

সাদা কাগজে লেখা বহিষ্কৃত তৃণমূল বিধায়কের লেখা আবেদনের ভিত্তিতে তাঁকে বিরোধী দলনেতার স্বীকৃতি দেওয়া পরে এখন "ঋতব্রতর বহিষ্কার...