Saturday, May 16, 2026

চিন্তা বাড়াচ্ছে আবহাওয়া! আজ বাঁকুড়ার রাইপুরে নির্বাচনী সভা মমতার

Date:

Share post:

খারাপ আবহাওয়ার (Bad Weather) কারণে দুর্গাপুর (Durgapur) থেকে পুরুলিয়া (Purulia) গাড়িতেই যাতায়াত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার বেলা সাড়ে ১১টা নাগাদ দুর্গাপুরের হোটেল থেকে গাড়িতে পুরুলিয়া রওনা দেন তিনি। পুরুলিয়ার হুড়ায় সভা শেষ করে ফের বিকেল সাড়ে ৪টে নাগাদ তিনি ফেরেন দুর্গাপুরে। দুর্গাপুরে মুখ্যমন্ত্রীর হোটেলের অদূরে গান্ধী মোড় হেলিপ্যাডে প্রস্তুত ছিল হেলিকপ্টার। কিন্তু আবহাওয়া দেখে সড়কপথে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আজ সোমবার বাঁকুড়ার (Bankura ) রাইপুরে নির্বাচনী সভা রয়েছে তৃণমূল নেত্রীর। আবহাওয়া ঠিক থাকলে সেখানে হেলিকপ্টারেই যাবেন মমতা।

এদিন দুর্গাপুর থেকে বড়জোড়া, বেলিয়াতোড়, বাঁকুড়ার হেভিরমোড়, ধলডাঙা, পুয়াবাগান হয়ে ৬০-এ জাতীয় সড়ক ধরে পুরুলিয়ায় যায় মুখ্যমন্ত্রীর কনভয়। নেত্রী সড়কপথে আসছেন খবর পেয়ে বিভিন্ন জায়গায় রাস্তার ধারে জমায়েত করেন দলের নেতা-কর্মীরা। বড়জোড়ায় কর্মী সমর্থকদের নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন এলাকার বিধায়ক অলোক মুখোপাধ্যায়। বেলিয়াতোড়ে ছিলেন তৃণমূলের বড়জোড়া ব্লক সভাপতি কালিদাস মুখোপাধ্যায়। বাঁকুড়ার হেভিরমোড়ে হাজির ছিলেন সাংগঠনিক জেলা সভাপতি ও বিধায়ক তথা বাঁকুড়া কেন্দ্রের প্রার্থী অরূপ চক্রবর্তী, দলের জেলা চেয়ারম্যান অলোকা সেন মজুমদার, মহিলা সভানেত্রী বিশ্বরূপা সেনগুপ্ত। তবে মাঝপথে কোথাও দাঁড়ায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়। এদিকে, বুধবারই জঙ্গলমহলের রাইপুর সবুজ সঙ্ঘের মাঠে বাঁকুড়া কেন্দ্রের জোড়াফুল প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে জনসভা করবেন তৃণমূল নেত্রী।


বাঁকুড়ায় গত কয়েকদিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করেছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। তবে রবিবার তা নেমে যায় ৩৫ ডিগ্রিতে। বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী বলেন, এদিন সভাস্থলে মাথার উপর বড় ছাউনি থাকছে। বিভিন্ন জায়গায় রাখা থাকবে জলের গাড়ি। জলের পাউচও থাকবে।

Related articles

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...