Monday, April 27, 2026

সাতসকালে ই এম বাইপাসের ধারে অগ্নিকাণ্ড! ঘণ্টা দেড়েকের চেষ্টায় নিয়ন্ত্রণে

Date:

Share post:

সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনেই ফের শহর কলকাতায় (Kolkata) অগ্নিকাণ্ড। সোমবার সাতসকালে ই এম বাইপাসের (EM Bypass) ধারে প্রগতী ময়দান খানা এলাকায় আগুন লাগার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন স্থানীয় একটি প্লস্টিকের সামগ্রীর গুদাম ও ডেকরেটর্সের দোকানে আচমকাই আগুন লেগে যায় বলে খবর। এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে দমকলের ৩টি ইঞ্জিন ঘন্টা দেড়েকের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, সোমবার প্রগতি ময়দান থানা এলাকায় ওই প্লাস্টিকের সামগ্রীর গুদামে আচমকাই আগুন লেগে যায়। দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। খবর যায় দমকল ও পুলিশের কাছে। এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। পৌঁছয় প্রগতী ময়দান থানার পুলিশও। দ্রুত আগুন ছড়িয়ে পড়ার কারণে নিমেষের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকার আকাশ। তবে এলাকা ঘিঞ্জি হওয়ার কারণে আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয় স্থানীয়দের। যদিও আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের জেরেই এই দূর্ঘটনা।

Related articles

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সাসপেন্ড পুলিশকর্মী! কড়া বার্তা লালবাজারের

বিধানসভা নির্বাচনের মুখে প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখতে কোমর বেঁধে নামল লালবাজার। সমাজমাধ্যমে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কলকাতা পুলিশের...

কমিশনের পর্যবেক্ষকদের অত্যাচার চলছে: ভিডিও তুলে ফাঁস তৃণমূলের

দক্ষিণ ২৪ পরগনা জেলার চারটি বিধানসভা কেন্দ্রের পুলিশ অবজ়ার্ভারের দায়িত্ব দেওয়া হয়েছে IPS অফিসার পুরুষোত্তম দাসকে। যদিও প্রথম...

লাখ টাকায় শিশু! রমরমিয়ে পাচার চক্র বিজেপির মধ্যপ্রদেশে

ফের বিজেপি শাসিত রাজ্যে কুসংস্কারের জের! আড়াই বছরের শিশুকে 'অলক্ষ্মী' অপবাদে নির্জন জাতীয় সড়কে ফেলে দিল তার পালিত...

IPL: সিএসকে সমর্থকদের ভাবাবেগে আঘাত! বাঁশি বিতর্কে গিল

চেন্নাই সুপার কিংসের(CSK) বিরুদ্ধে দুরন্ত জয়ের পরেই বিতর্কে জড়ালেন শুভমান গিল(Shubman Gill)। চেন্নাইকে হারিয়ে বিমানে ফেরার সময় সমাজমাধ্যমে...