Wednesday, June 24, 2026

দিল্লি ম্যাচের পর রোহিতকে বিশেষ পুরস্কার মুম্বইয়ের, দলকে বিশেষ বার্তা হিটম্যানের

Date:

Share post:

গতকাল আইপিএল-এর ম্যাচে প্রথম জয় পায় মুম্বই ইন্ডিয়ান্স। দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে প্রথম জয় পায় হার্দিক পান্ডিয়ার দল। এই ম্যাচে ব্যাট হাতে ৪৯ রান করেন প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। তাইতো ম্যাচ শেষে বিশেষ পুরস্কার পেলেন হিটম্যান। দিলেন বিশেষ বার্তাও । যেই ভিডিও প্রকাশ করে মুম্বই।

এদিন মুম্বই যে ভিডিও প্রকাশ করেছে, সেখানে দেখা যাচ্ছে, কোচ মার্ক বাউচার রোহিতের হাতে পুরস্কার তুলে দেন। এরপর বাউচার বলেন, “রোহিত, তোমাকে এই পুরস্কার দিচ্ছি, কারণ আমাদের ব্যাটিং বিভাগে তুমি সবচেয়ে অভিজ্ঞ।” রোহিত অবাক হয়ে হাসতে থাকেন। এরপর রোহিত বলেন, “গোটা দলের ব্যাটিং পারফরম্যান্স ভাল হয়েছে। প্রথম ম্যাচ থেকেই আমরা এই চেষ্টা করছিলাম। এতে প্রমাণিত হল যে গোটা দল যদি এক সঙ্গে মাথা তুলে দাঁড়ায়, তাহলে ব্যক্তিগত পারফরম্যান্সের কোনও দরকার পড়ে না। দলের লক্ষ্যের দিকে যদি আমরা তাকাই, তাহলে সবাই মিলে চেষ্টা করলে এই রান প্রতি ম্যাচেই তুলতে পারি।অনেক দিন ধরেই আমরা এধরনের দলগত প্রচেষ্টার কথা বলে আসছিলাম। ব্যাটিং কোচ, মার্ক এবং অধিনায়ক হার্দিক এটাই চায়। এতদিন পরে সেটা দেখে খুব ভাল লাগছে। আশা করি আমরা এই পারফরম্যান্স ধরে রাখতে পারব।”

 

View this post on Instagram

 

A post shared by Mumbai Indians (@mumbaiindians)

আরও পড়ুন- দর্শকাসনে এক সুন্দরীকে দেখে মনে ধরেছিল , চেন্নাই ম্যাচের আগে জানান নাইট অধিনায়ক




Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...