Saturday, March 7, 2026

তৃণমূলের অভিযোগেই সিলমোহর! তড়িঘড়ি NIA-এর SP-কে দিল্লিতে তলব, দায়িত্বে নতুন অফিসার

Date:

Share post:

তৃণমূলের নৈতিক জয়। বাংলার দায়িত্বে থাকা NIA পুলিশ সুপার ধনরাম সিংকে তড়িঘড়ি তলব করা হল দিল্লিতে। তৃণমূলের অভিযোগের ভিত্তিতে রাজ্যের দায়িত্বে থেকে তাঁকে সরিয়ে দেওয়া হচ্ছে বলেই NIA সূত্রে খবর। পরিবর্তে পাটনা থেকে কলকাতায় পাঠানো আনা হচ্ছে রাকেশ রোশনকে। এক্স হ্যান্ডেলে পোস্ট করে এমনটাই দাবি করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। ঘটনার যথাযথ তদন্ত করতে হবে। অভিযোগ চাপা দেওয়া যাবে না, দাবি তৃণমূলের।

পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের পুরোনো একটি মামলায় আচমকা ভোটের আগে অতিসক্রিয় কেন্দ্রে তদন্তকারী সংস্থা NIA. তাদের ভূমিকায় ক্ষুব্ধ বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। অভিযোগ, বিজেপি ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA-র আঁতাঁতের ফল ভূপতিনগরে তল্লাশি এবং গ্রামবাসীদের হেনস্তা। আর এই অতিসক্রিয়তা নিয়েই আপত্তি তুলেছে তৃণমূল।

আগেই কুণাল ঘোষ তথ্য প্রকাশ করে অভিযোগ জানান, ভূপতিনগরে কীভাবে ‘অ্যাকশন’ হবে, তা নিয়ে NIA-র এসপির বাড়িতে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বৈঠক হয়েছে। তারপরই তৃণমূলের নেতাদের গ্রেফতার করা হয়েছে। যা নিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে নালিশ জানিয়েছে তৃণমূল। বিষয়টি রাজ্যপালের গোচরেও আনা হয়েছে গতকাল রাতে। তারপরই তড়িঘড়ি যাঁর বিরুদ্ধে অভিযোগ, সেই NIA পুলিশ সুপার ধনরাম সিংকে দিল্লিতে তলব করা হয়েছে। ইতিমধ্যে তিনি দিল্লি রওনা হয়েছেন বলেও খবর। তবে তৃণমূলের দাবি, ধনরাম সিংকে শুধু সরালেই হবে না। তাঁর সঙ্গে জিতেন্দ্র তিওয়ারির দেখা করার বিষয়টি নিয়ে সঠিক তদন্ত করতে হবে।

আরও পড়ুন- গভীর রাতে সন্দেশখালিতে পুলিশের উপর হামলা, আটক ৩

spot_img

Related articles

আপনাকে বিজেপি ব্যবহার করছে! দ্রৌপদীর অনুযোগের পাল্টা ধুয়ে দিলেন মমতা

”আমি দুঃখিত কিন্তু বলতে বাধ্য হচ্ছি, ম্যাডাম, আপনাকে বিজেপি ব্যবহার করছে”- ধর্মতলার ধর্নামঞ্চ থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূর অনুযোগের...

কমিশনকে কড়া তোপ, গেরুয়া শিবিরকে ছড়ার ছন্দে তুলোধনা দেবাংশুর

ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃতে ধরনার দ্বিতীয় দিনে বিজেপি এবং নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন তৃণমূল আইটি সেলের প্রধান দেবাংশু...

লজ্জা! জাপানের কাছে ১১ গোল হজম ভারতীয় মহিলা দলের

কল্যাণ চৌবের আমলে ভারতীয় ফুটবলের কলঙ্কের নতুন অধ্যায় সংযোজিত হল। এএফসি উইমেন্স এশিয়ান কাপে (AFC Women's Asian cup)...

বিধানসভায় ভিত পুজো, এরপরে লালকেল্লায় ভাষণ দেবেন মমতাদি: চ্যালেঞ্জ কুণালের

বাংলা-বিরোধী কেন্দ্রীয় সরকারের SIR-এর মাধ্যমে গণতন্ত্র হত্যার প্রতিবাদে ও বাংলার বৈধ নাগরিকদের ভোটাধিকার হরণের চক্রান্তের বিরুদ্ধে ধর্মতলায় ধর্না...