Monday, May 25, 2026

রাজ্যে আরও ১০০ কোম্পানি আধাসেনা মোতায়েনের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের!

Date:

Share post:

১৯ এপ্রিল থেকে রাজ্যে প্রথম দফায় লোকসভা নির্বাচন (Loksabha Election)শুরু হচ্ছে। এর মধ্যে ১৭৭ কোম্পানি বাহিনী ইতিমধ্যেই এসে পৌঁছেছে। এবার আরও ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন করার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের (Union Ministry of Home Affairs) তরফে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে কেন্দ্রীয় বাহিনীর বিষয়ে চিঠি দিয়ে জানানো হয়েছে।

নির্বাচনে অশান্তি এড়াতে বাংলায় একের পর এক কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করে চলেছে কমিশন। এমনিতেই সাত দফা নির্বাচন চলবে প্রায় দেড় মাস ধরে। তার উপর কেন্দ্রীয় বাহিনী আসতে শুরু করেছে এক মাস আগে থেকেই। সবমিলিয়ে লাটে উঠেছে স্কুল কলেজের পড়াশোনা। সাধারণ মানুষ বলছেন এটা কি ভোট নাকি জেলখানা যে এভাবে বাহিনী মোতায়ন করে নির্বাচন করাতে হবে। খুব স্বাভাবিকভাবেই বাংলায় এত বেশি সংখ্যায় বাহিনী মোতায়েন করার কমিশনের সিদ্ধান্ত নিয়ে উঠছে প্রশ্ন। রাজ্যের শাসকদল বলছে আসলে নির্বাচন কমিশন বিজেপির কথামতো কাজ করছে। সেই কারণেই বাংলার উপর এত তীব্র আক্রোশ নেমে আসছে।আগামী ১৯ এপ্রিল, শুক্রবার থেকে পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোট ৩ কেন্দ্রে। জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে প্রথম দফায় বুথের সংখ্যা ৫৮১৪। কমিশন সূত্রে খবর, প্রতিটি বুথে যদি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হয়, সেক্ষেত্রে বিধানসভা পিছু কমপক্ষে ১৫ কোম্পানি বাহিনী প্রয়োজন। সেই হিসেবে তিনটি লোকসভা কেন্দ্রের জন্য লাগবে মোট ৩১৫ কেন্দ্রীয় বাহিনী। সব বুথে যদি কেন্দ্রীয় বাহিনী না রাখা যায় সে ক্ষেত্রে সশস্ত্র পুলিশ থাকবে বলে কমিশন সূত্রে খবর।

 

Related articles

রেকর্ড ব্যবধানে ফলতায় জয়: অভিনন্দন প্রধানমন্ত্রীর

ফলতা বিধানসভার পুণর্নির্বাচনে ১ লক্ষ ৯ হাজারের বেশি ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। সাধারণত পুণর্নির্বাচনে (by election)...

‘টু কিল আ মকিংবার্ড’, উৎপল সিনহার কলম

" গানে ভুবন ভরিয়ে দেবে বলেছিল একটি পাখি হঠাৎ বুকে বিঁধল যে তীর স্বপ্ন দেখা হলো ফাঁকি... " তোমরা ডোডো পাখিদের হত্যা...

IPL: শেষ ম্যাচেও দিল্লির বিরুদ্ধে পরাজয়, হতাশাই প্রাপ্তি নাইটদের

সন্ধ্যায় রাজস্থানের জয়ে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল। রাতে হার দিয়ে আইপিএল অভিযান শেষ করল কেকেআর(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে...

রাজ্যের সব প্রকল্পই অন্ধকারে! মানুষের পরিষেবা নিয়ে আশঙ্কায় মমতা

রাজ্যের একগুচ্ছ জনমুখী প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, গত তিন...