Tuesday, April 28, 2026

ভূপতিনগরে আক্রান্ত NIA আধিকারিককে তলব পুলিশের

Date:

Share post:

পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগরে (Bhupatinagar ) মধ্যরাতে NIA আধিকারিকদের হানার ঘটনায় সরগরম রাজ্য রাজনীতি। অভিযোগ উঠেছে, গ্রামবাসীদের হাতে আক্রান্ত NIA- প্রতিনিধি দল। ইতিমধ্যেই গোটা বিষয়টি নিয়ে শোরগোল পড়ে গেছে, ঘটনার আঁচ পৌঁছেছে দিল্লিতেও। তৃণমূলের (TMC ) তরফে বলা হয়েছে লোকসভা নির্বাচনের (Loksabha Election) মুখে বিজেপি- এনআইএ (BJP -NIA) যোগসাজস করে রাজনীতির মাঠ ফাঁকা করতে এই ধরনের পদক্ষেপ করছে। এই আবহে আক্রান্ত কেন্দ্রীয় সংস্থার আধিকারিককে তলব করলো ভূপতিনগর থানার পুলিশ (Bhupatinagar Police Station)।

গ্রামবাসীদের হাতে আক্রান্ত হওয়ার পর থানায় অভিযোগ করে NIA। সেই তদন্তে নেমেই এবার আক্রান্ত আধিকারিককে ডেকে পাঠালো পুলিশ। তাঁকে মেডিকেল রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে। ভাঙা গাড়িটি ফরেন্সিক পরীক্ষার জন্য আনা হয়েছে থানায়। আগামী ১১ এপ্রিলের মধ্যে আহত এন আই আধিকারিককে তলব করেছে তদন্তকারী পুলিশ অফিসাররা। ঘটনার দিন ঠিক কী হয়েছিল সবটা পুঙ্খানুপুঙ্খভাবে জিজ্ঞাসাবাদ করা হবে বলেই পুলিশ সূত্রে মনে করা হচ্ছে। এর সঙ্গে তিনজন গ্রামবাসীকেও থানায় হাজিরা দিতে বলা হয়েছে।

 

 

Related articles

অজয় ও বাহিনীর বিরুদ্ধে BJP-কে ভোট দিতে চাপ-শ্লীলতাহানির অভিযোগ ফলতা থানায়!

বিজেপির (BJP) অঙ্গুলিহেলনে চলছে নির্বাচন কমিশন- এই অভিযোগ শাসকদল-সহ অবিজেপি দলগুলির। সেই কমিশনের পাঠানো পুলিশ অবজার্ভার যোগীরাজ্য উত্তরপ্রদেশের...

ভোট-উৎসবে DCRC-তে রঙিন সেলফি জোন! খুশি ভোটকর্মীরা

নির্বাচন কমিশনের নয়া উদ্যোগ। ডিসিআরসি সেলফি জোন। সেখানে ভোটকর্মীরা ছবি তুলছেন। রাজ্যে শেষ দফা ভোটের আগে ব্যস্ততার মাঝখানে...

বুধবার রাজ্যে দ্বিতীয় দফার মহারণ, ১৪২ আসনে ভোটগ্রহণ কলকাতা-সহ ৮ জেলায় 

রাজ্যের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। বুধবার দক্ষিণবঙ্গের ৮টি জেলার মোট ১৪২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ...

বাতিল হয়েছিল ১২ লক্ষ রেশন কার্ড: ঝাড়খণ্ডে SIR শুরুর আগে শিক্ষা নিয়ে সতর্ক হেমন্ত

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে যে প্রশাসনিক সমস্ত সুযোগ সুবিধা থেকে সাধারণ মানুষ বঞ্চিত হবেন...