Friday, April 24, 2026

প্রচারে বেরিয়ে মহিলাদের ‘পিঠে হাত’, মুখে ‘চুমু’! বাংলার বিজেপি প্রার্থীর ছবি ভাইরাল!

Date:

Share post:

ফের বিতর্কে মালদা উত্তরের বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ খগেন মুর্মু। এবার প্রচারে বেরিয়ে প্রাপ্ত বয়স্ক মহিলাদের পিঠে হাত দেওয়া ও মুখে চুম্বন করে নতুন বিতর্কের জন্ম দিলেন বিজেপি প্রার্থী। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরেল। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সেই ছবি প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা করেছেন।

তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছে যে প্রচারে বেরিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক মহিলাকে চুমু খেয়েছেন মালদার উত্তরের বিজেপি প্রার্থী। অন্য এক মহিলার পিঠে খারাপভাবে হাত স্পর্শ করা হয়েছে বলে অভিযোগ।

আজ, মঙ্গলবার তৃণমূলের তরফে একাধিক ছবি পোস্ট করে দাবি করা হয়। লেখা হয়, “আপনি যেটা দেখেছেন, সেটা যদি বিশ্বাস করতে না পারেন, তাহলে আমরা ব্যাপারটা স্পষ্ট করে দিই। হ্যাঁ, ইনি বিজেপির সাংসদ এবং মালদা উত্তরের প্রার্থী খগেন মুর্মু। যিনি প্রচারের মধ্যে একজন মহিলাকে চুম্বন করছেন। মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থা করা সাংসদ থেকে বাঙালি মহিলাদের নিয়ে অশ্লীল গান তৈরি করা নেতা – বিজেপি শিবিরে মহিলা-বিরোধী রাজনীতিবিদের অভাব নেই। এভাবেই নারীর সম্মানের ক্ষেত্রে নিয়োজিত থাকে মোদির পরিবার।”

তৃণমূলের আরও অভিযোগ, “নারীদের অসম্মান তত্ত্বের পক্ষে বিজেপি। ব্রিজভূষণ সিংকে সমর্থন করেন নারেন্দ্র মোদি। যে ব্রিজভূষণ আমাদের কুস্তিগিরদের যৌন হেনস্থা করেছেন। মণিপুরের মহিলাদের নগ্ন হয়ে হাঁটাতে দিয়েছিলেন মোদি। ধর্ষককে নিযুক্ত করার জন্য বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্যকে ছাড়পত্র দিয়েছিলেন মোদি। মহিলা সাংসদকে লাথি মারার ছাড়পত্র দিয়েছিলেন নিজের মন্ত্রী শান্তনু ঠাকুরকে। মোদির গ্যারান্টি হল আদতে নারীর অপমান।”

আরও পড়ুন- রাজ্যের মুখ্যসচিবের কার্যকালের মেয়াদ বৃদ্ধির আবেদন, কেন্দ্রকে চিঠি নবান্নের  

 

Related articles

মানুষের বিরুদ্ধের খেলবে রোবট! তাক লাগিয়ে দিল সোনির এআই ‘এস’

বর্তমান সময়ে বিশ্ব জুড়ে বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) বা এআই-র দাপট। ব্যতিক্রম নয় খেলাধুলার দুনিয়ায়। বর্তমানে মাঠে...

নেশার টানে মদের দোকানে, রোদ উপেক্ষা করে সকাল থেকে সুরাপ্রেমীদের লম্বা লাইন 

চারদিন বন্ধ থাকার পর অবশেষে কলকাতায় খুলল মদের দোকান। শুক্রবার সকাল থেকেই লম্বা লাইন সুরাপ্রেমীদের। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও...

IPL: মুম্বই ইন্ডিয়ান্সের পারফরম্যান্সে হতাশ আকাশ, নেতৃত্ব হারাচ্ছেন হার্দিক?

পাঁচ বারের চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) পারফরফরম্যান্স তলানিতে, চলতি মরশুমে মুম্বইয়ের ধারাবাহিকতার অভাব প্রকট। সেইসঙ্গে হার্দিক...

যিশুর জন্য ‘নো-কিসিং পলিসি’ ভাঙেন কাজল! কারণ কী

অভিনয় জীবনে পা দেওয়ার প্রথম থেকেই কিছু নির্দিষ্ট লক্ষণরেখা টেনে দিয়েছিলেন কাজল (Kajol Devgon)। যেমন পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য...