Tuesday, June 23, 2026

রাজ্যের মুখ্যসচিবের কার্যকালের মেয়াদ বৃদ্ধির আবেদন, কেন্দ্রকে চিঠি নবান্নের  

Date:

Share post:

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হিসেবে বি পি গোপালিকার (BP Gopalika) কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩১ মে ২০২৪ এ। ভোটপ্রক্রিয়া চলার কারণে সেই সময় নতুন করে মুখ্যসচিব (CS) নিয়োগ করা সম্ভব নয়। সেই কারণে বি পি গোপালিকার কাজের মেয়াদ বাড়াতে কেন্দ্রকে চিঠি পাঠালো নবান্ন (Nabanna)।

২০২৩ সালের ডিসেম্বরে প্রত্যাশিত ভাবেই রাজ্যের মুখ্যসচিবের দায়িত্ব পান ভগবতীপ্রসাদ গোপালিকা। হরিকৃষ্ণ দ্বিবেদির অবসরের পর তিনি দায়িত্বভার গ্রহণ করেন। আগামী মাসের ৩১ তারিখ শেষ হচ্ছে তাঁর কার্যকালের মেয়াদ। নবান্ন সূত্রে জানা যাচ্ছে যেহেতু নির্বাচনী আচরণবিধি চালু হয়ে গেছে সেই কারণে কমিশনের নির্দেশ মতোই রাজ্যের মুখ্যসচিবের কার্যকালের মেয়াদ বৃদ্ধির জন্য কেন্দ্রীয় পার্সোনাল অ্যান্ড ট্রেনিং ডিরেক্টরের কাছে মেয়াদ বৃদ্ধির চিঠি পাঠানো হয়েছে। নির্বাচনের ফল ঘোষণা হবে ৪ জুন। সেক্ষেত্রে মুখ্যসচিব ছাড়া কাজ করতে সমস্যায় পড়তে পারে রাজ্য। তাই ১ জুন থেকে আগামী ৬ মাসের জন্য এই পদে যাতে গোপালিকাই থাকতে পারেন সেই আবেদন করা হয়েছে। সংশ্লিষ্ট দফতর অনুমোদন দিলে তারপর নির্বাচন কমিশনের কাছে এই সংক্রান্ত চিঠি পাঠানো হবে বলেই নবান্ন সূত্রে খবর।

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...