Wednesday, May 13, 2026

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালের নির্দেশের উল্টো আওয়াজ, প্রশংসা ব্রাত্যর

Date:

Share post:

রাজ্যপালের নির্দেশের উল্টো পথে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের কর্ম সমিতির সদস্যরা। ভারপ্রাপ্ত উপাচার্য হিসাবে রজত কান্ত দে যাতে কাজ চালিয়ে যেতে পারেন এবার তার পক্ষে সওয়াল করে বিশ্ববিদ্যালয়ের কর্মসচিবকে অনুরোধ জানালেন তাঁরা। এই নিয়ে যদি রাজ্যের উচ্চশিক্ষা দফতরের সঙ্গে কোনও কথা বলতে হয় প্রয়োজনে যেন কর্মসচিব তা করেন। তাঁদের এই সাহসী সিদ্ধান্তের প্রশংসা করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

মঙ্গলবার কর্ম সমিতির এক বৈঠকে সদস্যরা রেজিস্টারকে অনুরোধ করে জানান, তারা চাইছেন উপাচার্য হিসেবে তাঁর কাজ চালিয়ে যান। অনুরোধ করা হয় পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে এবং পড়ুয়াদের সুবিধের কথা ভেবে উপাচার্য রজত কিশোর দেকে যেন তার পদে আসীন রাখা হয়। রাজ্যপাল কর্মসচিবকে একটি মেলের মাধ্যমে উপাচার্যর দফতর সিল করার নির্দেশ দিয়েছিলেন। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ উপেক্ষা করে উপাচার্য পদক্ষেপ নিলেও এবার বিরোধিতার পথে বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতি।

কর্মসমিতির এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এক্স হ্যান্ডেলে শিক্ষামন্ত্রী কর্ম সমিতির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে লেখেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের উচ্চ শিক্ষা দফতরের উপর আস্থা রাখার জন্য আমি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্মসমিতির সদস্যদের অভিনন্দন জানাই। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রজত কিশোর দে কে যেরকম অন্যায়ভাবে আচার্য অপসারণ করার চেষ্টা করেছিলেন তাকে তার পদে আসীন রাখার জন্য আমি প্রশংসা করছি।

 

Related articles

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...

তিলজলাকাণ্ডে গ্রেফতার কারখানার মালিক ও ম্যানেজার

তিলজলা অগ্নিকাণ্ডে (Kolkata Factory Fire) গ্রেফতার কারখানার মালিক জাফর নিশাদ ও ম্যানেজার! মঙ্গলবার দুপুরে তপসিয়ার এক চামড়ার কারখানায়...

প্রার্থনা সংগীতে গাইতে হবে বন্দেমাতরম, স্কুলগুলিকে নির্দেশ শিক্ষা দফতরের 

জাতীয় সংগীত জনগনমণ-র পাশাপাশি স্কুলে প্রার্থনার সময় গাইতে হবে বন্দেমাতরমও (Vandemataram Song), রাজ্যের সব সরকারি স্কুলে নির্দেশিকা পাঠালো...