Monday, April 27, 2026

প্রচারে বেরিয়ে ফের অসুস্থ রেখা পাত্র! বসিরহাটের প্রার্থীর ফিটনেস নিয়ে বিজেপির অন্দরেই প্রশ্ন

Date:

Share post:

এই নিয়ে তিনবার। প্রচারে বেরিয়ে ফের অসুস্থ হয়ে পড়লেন বসিরহাট লোকসভার বিজেপি প্রার্থী সন্দেশখালির “প্রতিবাদী মুখ” রেখা পাত্র। তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দেওয়া হয় অক্সিজেন সাপোর্ট। প্রাথমিক চিকিৎসার পর আপাতত স্থিতিশীল বিজেপি প্রার্থী।

আজ, বুধবার সকালে প্রচারে বেরিয়েছিলেন সন্দেশখালির রেখা। এদিন হিঙ্গলগঞ্জের দুলদুলিতে প্রচার করার সময়ই অসুস্থ বোধ করতে থাকেন তিনি। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় সাণ্ডেলেরবিল গ্রামীণ হাসপাতালে। জরুরি বিভাগে সঙ্গে সঙ্গে শুরু হয় চিকিৎসা। শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় অক্সিজেনের মাস্কও পরানো হয়।

তবে এই প্রথম নয়। এর আগেও দুবার প্রচারে বেরিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন রেখা পাত্র। তখন তাঁর চিকিৎসা হয়েছিল কল্যাণী এইমসে। এদিকে বারে বারে অসুস্থ হয়ে পড়ায় বিজেপির অন্দরেই রেখার ফিজিক্যাল ফিটনেস নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়েছে। অনেকেরই প্রশ্ন, এখনই যদি এভাবে পর পর অসুস্থ হয়ে পড়েন তাহলে কিভাবে চলবে? সামনে অনেক বড় লড়াই!

এ দিকে, বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামও অসুস্থ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি ফিরেছেন তিনি। তবে প্রচারে কবে থেকে বেরোবেন, তা এখনও স্পষ্ট নয়।

 

Related articles

প্রচারের শেষ দিনে কলকাতায় একাধিক পদযাত্রা মমতার, জেলা কর্মসূচিতে অভিষেক

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রচারের শেষ দিনে সোমবার মহানগরীতে একাধিক পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল...

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...