Monday, June 8, 2026

ইদে কমছে পাতাল পরিষেবা, বিজ্ঞপ্তি জারি কলকাতা মেট্রোর

Date:

Share post:

ইদ (EID)উপলক্ষ্যে ব্যহত হতে চলেছে পাতাল পরিষেবা। কলকাতা মেট্রোর (Kolkata Metro)তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে যে বৃহস্পতিবার শিয়ালদহ-সেক্টর ৫ রুট ও এসপ্ল্যানেড-হাওড়া রুটে কমানো হচ্ছে পরিষেবা। ১০৬ টি মেট্রোর পরিবর্তে ৯০ টি মেট্রো চলবে। যদিও দিনের প্রথম ও শেষ মেট্রোতে কোনও রদবদল করা হচ্ছে না। কমছে গঙ্গার তলায় মেট্রোও।

ইদ উপলক্ষ্যে বৃহস্পতিবার রাজ্যে সরকারি ছুটি। স্বাভাবিক ভাবেই রাস্তাঘাটে লোকজন কম থাকবে। তাই কম মেট্রোতে খুব একটা প্রভাব পড়বে না বলেই মনে করছে মেট্রো কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি অনুযায়ী, এসপ্ল্যানেড-হাওড়া ময়দান রুটে ৬১ টি মেট্রো এসপ্ল্যানেড থেকে এবং ৬১ টি ছাড়বে হাওড়া ময়দান থেকে। অন্যান্য দিনের মতো, দুই দিক থেকেই প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায় এবং শেষ মেট্রো ছাড়বে রাত ৯.৪৫-এ। ১৩০ এর পরিবর্তে ১২২ টি মেট্রো চালানো হবে। তবে দুটি মেট্রোর মাঝে ব্যবধান বাড়ানো হচ্ছে। বৃহস্পতিবার ১২, ১৫ ও ২০ মিনিট অন্তর মিলবে পরিষেবা। দক্ষিণেশ্বর (Dakshineswar)থেকে মেট্রো পরিষেবা কবি সুভাষ (Kavi Subhash)রুটে কোনও কাটছাঁট হচ্ছে না বলে জানানো হয়েছে।

 

Related articles

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...