Sunday, June 21, 2026

মাথা ন্যাড়া করে নেটপাড়ায় হইচই ফেলে দিলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র!

Date:

Share post:

একদিকে যখন সুপারস্টার দেব (Dev) নিজের আগামী ছবির জন্য চুল বড় করছেন তখন তাঁর প্রেমিকা রুক্মিণী মৈত্র (Rukmini Moitra) হঠাৎ করে ন্যাড়া হয়ে গেলেন! রীতিমতো চমকে গেছে নেটপাড়া। নিজের চোখে না দেখলে গ্ল্যামারাস রুক্মিণীকে চেনা দায়। কিন্তু কেন এমন ভোল বদল নায়িকার? টলিপাড়া বলছে, সবটাই হয়েছে জিতের (Jeet) জন্য।

দেব-রুক্মিণী (Dev -Rukmini) অনস্ক্রিন জুটি হিসেবে যতটা নজরকাড়া, ততটাই অফস্ক্রিনে তাঁদের একসঙ্গে দেখতে পছন্দ করেন ফ্যানেরা। দেবের প্রযোজনা সংস্থা মানেই সেখানে নায়িকা হিসেবে রুক্মিণী থাকবেন এমনটা অনুরাগীদের চাওয়া। অভিনেত্রী অবশ্য নানা ধরনের চরিত্রে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন। তাই এবার চ্যালেঞ্জিং রোবটের চরিত্রে জিতের (Jeet) সঙ্গে অভিনয় করছেন তিনি। ছবির নাম ‘বুমেরাং’। এই ছবিতে রুক্মিণীকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। ইতিমধ্যেই এই ছবির টিজার সবাই দেখে ফেলেছেন। ট্রেলার প্রকাশ্যে আসার আগেই মাথা ন্যাড়া করে চোখে নীল লেন্স পরে চমকে দিলেন রুক্মিণী। তবে সত্যি সত্যি যে তিনি মাথা কামিয়েছেন এমনটা নয় সবটাই হয়েছে প্রযুক্তির সাহায্যে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে এই প্রযুক্তি যে মানুষের জীবনে কতটা প্রভাব বিস্তার করেছে এবং অভাবনীয় এমন কিছু আবিষ্কার করেছে যা সত্যি সত্যি মানুষকে চমকে দিতে পারে সেই সবকিছু নিয়েই জিৎ- রুক্মিণী (Jeet & Rukmini) জুটির আগামী ছবি। তাই দর্শকদের চমকে দিতেই অভিনেত্রীর এমন লুক প্রকাশ্যে।

 

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...