Thursday, April 23, 2026

রাজনৈতিক বৈঠকে যোগ, সাসপেন্ড তেলেঙ্গানার ১০৬ আধিকারিক

Date:

Share post:

ভারত রাষ্ট্র সমিতির (BRS) প্রার্থীর ডাকা বৈঠকে যোগ দেওয়ার জন্য তেলেঙ্গানার ১০৬ জন আধিকারিককে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। বিআরএস প্রার্থীর বৈঠকে যোগ দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থী জানানোয় দ্রুত পদক্ষেপ নিল নির্বাচন কমিশন (EC)। স্থানীয় জেলাশাসকের আধিকারিকদের সাসপেনশনের নির্দেশ দেন। একদিকে বিজেপির প্রার্থীদের হুমকি, বা বিজেপির বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের হলে যখন নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েও সুরাহা পাচ্ছেন না বিরোধী দলগুলি, তখন বিজেপির অভিযোগে তেলেঙ্গানায় কমিশনের দ্রুত পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

তেলেঙ্গানার মেডক লোকসভা কেন্দ্রের বিআরএস প্রার্থী ভেঙ্কটরাম রেড্ডি (Ventakram Reddi) একটি নির্বাচনী বৈঠক ডাকলে সেখানে রাজ্যের বিভিন্ন দফতরের ১০৬ জন আধিকারিক যোগ দেন বলে অভিযোগ। বিআরএস-এর প্রার্থী রেড্ডি একজন প্রাক্তন আইএএস আধিকারিক। বিজেপি প্রার্থী রঘুনন্দন রাও (Raghunandan Rao) সেই বৈঠকের সিসিটিভি ফুটেজ প্রকাশ করে কমিশনে অভিযোগ দায়ের করে। সেই ফুটেজ দেখে কমিশনে তরফ থেকে জানানো হয় ফুটেজে স্পষ্ট প্রমাণিত আধিকারিকরা আদর্শ আচরণবিধি ভেঙেছেন।

 

Related articles

৭২ ঘণ্টা বাইক বন্ধ কেন? ক্ষমতার অপব্যবহার! কমিশনকে ভর্ৎসনা হাই কোর্টের

সুষ্ঠু ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশনের (Election Commission) অতিসক্রিয়তায় ক্ষুব্ধ আদালত। বৃহস্পতিবার, ভোটগ্রহণের তিনদিন আগে থেকে মোটরবাইক চলাচলে নিষেধাজ্ঞাকে...

ভারত নরক, ভারতীয়রা গ্যাংস্টার! ‘বন্ধু’ ট্রাম্পের নতুন ‘উপহার’

নরেন্দ্র মোদির সঙ্গে চরম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও ভারতীয়দের বিঁধতে ছাড়লেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। একটি পডকাস্টে গিয়ে সরাসরি...

সুপ্রিম আদালতে ইডি বনাম আইপ্যাক মামলায় সিবিআই তদন্তের আর্জি কেন্দ্রীয় এজেন্সির

তৃণমূলের ভোট পরিচালন সংস্থা আইপ্যাকের কলকাতা অফিসে ও প্রতীক জৈনের বাড়িতে ED অভিযান সংক্রান্ত মামলায় এবার সিবিআই হস্তক্ষেপের...

কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তা! বৈধ নথি সত্ত্বেও তৃণমূল এজেন্টকে ঢুকতে বাধা

অশান্তি ঠেকাতে দেখা মিলছে না কেন্দ্রীয় বাহিনী। আক্রান্ত হচ্ছেন প্রার্থীরাও। সেখানে যেন একমাত্র বুথ আগলানোই কাজ কেন্দ্রীয় বাহিনীর...